Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে কাউন্সিলম্যান মোর্শেদের বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: April 23, 2022 | 5:19 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী– পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস। এই সিয়াম সাধনার মাসে আটলান্টিক সিটির প্রথম বাংলাদেশি আমেরিকান কাউন্সিলম্যান মো: হোসাইন মোর্শেদ এর উদ্যোগে বিশাল ‘ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়।

গত ২২ এপ্রিল শুক্রবার আটলান্টিক সিটিতে বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত ২৪২৬, আটলান্টিক এভিনিউতে অবস্থিত মসজিদ আল হেরায় এই ‘ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়।
‘ইফতার মাহফিল’ এর আয়োজন প্রসংগে আটলান্টিক সিটির চতুর্থ ওয়ার্ডের কাউন্সিলম্যান মো: হোসাইন মোর্শেদ জানান, আটলান্টিক সিটির বহুজাতিক সমাজ ব্যবস্হায় অন্যান্য কমিউনিটির লোকজনের কাছে পবিত্র রমজানের মাহাত্ম তুলে ধরার লক্ষ্যে এবং অন্যান্য কমিউনিটির সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যেই তাঁর ইফতার মাহফিলের আয়োজন।
ইফতার মাহফিলে কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ, আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, গ্যালাওয়ে সিটির মেয়র এ্যান্থনী কোপপলা, গ্যালাওয়ে সিটির কাউন্সিলম্যান মুহাম্মদ ঊমর, আটলান্টিক সিটির কাউন্সিলম্যান এম আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, কাজী লিটন, আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক কমিটির চেয়ারম্যান মাইক সুলেমান, নিউজারসি রাজ্য গভর্নরের প্রতিনিধি আলেকজান্ডার ক্রাসুতসকি, আটলান্টিক সিটি পুলিশের অন্তর্বর্তী অফিসার ইন চার্জ ও ডেপুটি প্রধান জেমস এ সার্কোস সহ আটলান্টিক কাউনটিতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ইফতার মাহফিলে যোগ দেন।
আমন্ত্রিত অতিথিরা ইফতার মাহফিলে অংশগ্রহনকারীদের পবিত্র রমজানের শুভেচছা জানান। ইফতার মাহফিলে বিপুল সংখ্যক মহিলার উপস্থিতি ছিল বেশ লক্ষ্যণীয়।
ধর্মীয় আমেজের এ ইফতার মাহফিলকে কেন্দ্র করে মসজিদ আল হেরায় প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য কমিউনিটির লোকজনের মিলন মেলা বসেছিল।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ