Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 166 বার

প্রকাশিত: April 23, 2022 | 2:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন (বিবিএ) এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার খলিল হালাল চায়নিজ রেষ্টুরেন্টে গত ২১ এপ্রিল বৃহস্পতিবার এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক কাজী রবি-উজ-জামানের সঞ্চালনায়, সহ-সভাপতি মমতাজ উদ্দীনের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি এ ইসলাম মামুনের সার্বিক তত্ত্বাবধানে ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহির ফয়সাল তৃদ্বীপ। দোয়া পরিচালনা করেন বিবিএ’র কার্যকরী সদস্য ও কুমিল্লা সোসাইটির সাধারণ সম্পাদক এইচএম মিজানুর রহমান। দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন, বিবিএ এর ভারপ্রাপ্ত সভাপতি বোরহান উদ্দিন, বাংলাদেশ মুক্তিযাদ্ধা সংসদের নিউইয়র্ক স্টেট কমান্ডর বীর মুক্তিযোদ্ধা মনজুর আহমেদ, বীর মুক্তিযাদ্ধা আবু কাওসার চিশতি, বাংলাদেশ সোসাইটি ব্রঙ্কসের সভাপতি সামাদ মিয়া জাকের, নাটর জেলা সমিতির সভাপতি আব্দুল খালেক, কমিউনিটি বোর্ড ৭ এর মেম্বার এম ডি আলাউদ্দিন, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারোয়ার চৌধুরী, এনওয়াইপিডির সিনিয়র ডিটেক্টটিভ অফিসার মাসুদ রহমান, সার্জেন্ট বিল্লাহ উদ্দিন, পুলিশ অফিসার মাহবুবুর জুয়েল, ট্রাফিক এনফোর্সমেন্ট অফিসার হক, এমটিএ ইউনিয়ন লিডার সায়েম মোন্তাকীম, কারেকশ অফিসার আর হোসেন, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, বিবিএ এর সহ-সভাপতি ও কুমিল্লা সোসাইটির সভাপতি আবুল খায়ের আকন্দ, বিবিএ এর সাংগঠনিক সম্পাদক রিপন সরকার প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহম্মদ মজুমদার, নবীগঞ্জ উপজেলা কল্যান সমিতির সভাপতি শেখ জামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা এমএ মতিন, বীর মুক্তিযাদ্ধা আব্দুল রউফ, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা বশির মুন্সি, বীর মুক্তিযোদ্ধা এমএ নাসির, কমিউনিটি এক্টিভিস্ট ইমরান শাহ রন, মুকিত চৌধুরী, বিবিএ এর কার্যকরী সদস্য মোঃ সেলিম, আবুল হাশেম, হাফিজুর রহমান, শাপলা সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন উজ্জল, রবিউল কমিশনার, প্রফেসর সানা উল্লাহ, সংগঠক রেজা আব্দুল্লাহ্ রেজা, ব্রঙ্কস ইয়াং জেনারেশনের সভাপতি সেলিম রেজা, কামরুজ্জামান শামীম, আমরা ৯৩ আমেরিকা সৈয়দ আসাদুজ্জামান, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়শনের সহ সাংগঠনিক সম্পাদক চৌধুরী মুমিত তানিম। উপস্থিত থেকে সহায়তা করেন প্রবাস নিউজ ডট কম সম্পাদক শামীম আহমেদ, মোতাসিম বিল্লাহ তুষার (তুষার পিক), প্রথম আলো, সাপ্তাহিক জাতীয় সময়, জীবনের গল্প-ইউটিউবার হুমায়ূন কবীর প্রমুখ।
অনুষ্ঠানে সম্প্রতি নিউইয়র্ক পুলিশ বিভাগের গোয়েন্দা কর্মকর্তা হিসেবে উচ্চপদে পদোন্নতি পাওয়ায় সিনিয়র ডিটেক্টটিভ অফিসার মাসুদ রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান হয়। এছাড়াও এনওয়াইপিডির অপর দু’কর্মকর্তা সার্জেন্ট বিল্লাল উদ্দিন ও অফিসার মাহবুবুর জুয়েলকে পেশাগত জীবনে অসামান্য অবদান রাখায় তাদেরও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
একইসঙ্গে নিউইয়র্কের জনপ্রিয় খলিল’স ফুডের কর্ণধার মো. খলিলুর রহমান কমিউনিটি সেবায় মার্কিন প্রেসিডেন্সিয়াল এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড পাওয়ায় তাকেও ফুলেল শুভেচ্ছায় অভিসিক্ত করা হয়।
অনুষ্ঠানে ব্যবসায়ী, কমিউনিটি নের্তৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV