নিউইয়র্কের ঐতিহ্যবাহী আদি মান্নান গ্রোসারি বন্ধ হয়ে যাচ্ছে!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কের জ্যাকসন হাইটসের দীর্ঘ আঠাশ বছরের ঐতিহ্যবাহী মান্নান গ্রোসারির আদি দোকানটি বন্ধ হয়ে যাচ্ছে । এ ঈদের পরই নেমে যাবে মান্নান নাম ধারণ করা দোকানটির সাইনবোর্ড। উঠবে নতুন নাম “মামা’স সুপার মার্কেট”। এই গ্রোসারিটির মালিকানা গ্রহণ করছে মামা’স রেস্টুরেন্ট। 
নিউইয়র্কে গ্রোসারি ব্যবসায় বাংলাদেশিদের অন্যতম পথিকৃত মরহুম সাঈদ মান্নান ১৯৯৫ সালে প্রতিষ্ঠা করেছিলেন মান্নান গ্রোসারি। ‘মান্নান গ্রোসারি’ নামে দোকানটি পরিচিত ছিল সবার কাছে। ছোট আকারে শুরু করলেও ব্যবসায়িক সাফল্যের সাথে সাথে সাঈদ মান্নান দোকানটি সম্প্রসারিত করেন। তিনি তার গ্রোসারি ব্যবসাকে সমৃদ্ধ করে মান্নান গ্রোসারির আরো শাখা অন্যান্য স্থানে স্থাপন করেন। জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রীটে তার আদি দোকানটির অদূরেই তিনি বৃহত্তর পরিসরে চালু করেন আর একটি গ্রোসারি। এই সময়েই এই আদি দোকানটি পরিচালনায় তার সঙ্গে অংশীদার হন মুনির হোসেইন। তিনিই এত দিন পর্যন্ত এটির ব্যবস্থাপনায় ছিলেন। ঈদের পরে তিনি এটি ছেড়ে দিচ্ছেন।
মামা’স কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই গ্রোসারিটির ব্যবসা আপাতত অব্যাহত রাখবেন। ১০ মে নাগাদ তারা এটির দায়িত্ব নিয়ে এখানে তুলবেন মামা’স সুপার মার্কেটের সাইনবোর্ড।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের