Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

ঐক্যদ্ধ হয়ে হাসিনা সরকারকে হটাতে হবে-দেলোয়ার-বাদল

অনলাইন ডেস্ক পঠিত: 21 বার

প্রকাশিত: April 26, 2022 | 11:51 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক:  নিউইয়র্ক সিটি বিএনপি’র ইফতারমাহফিলে যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি অধ্যাপকদেলোয়ার হোসেন ও সাবেক যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদলবলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানেরআদর্শের সাচ্চা নেতা-কর্মীরা প্রবাসে সংগঠিত হচ্ছেন। যারা সত্যিকারার্থেই বিএনপির রাজনীতি করেন তাদের ঐক্যবদ্ধ করে প্রবাসথেকেই শেখ হাসিনা সরকারকে হটানোর আন্দোলন শুরু করতে হবে।
দেলোয়ার-বাদল বলেন, আমরা লেজুর বৃত্তির রাজনীতি নয়, সত্যিকারেই দেশ ওপ্রবাসে জিয়ার আদর্শ ভিত্তিক রাজনীতি চাই। তারা সাবেকপ্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত সম্পূর্ণ মুক্তির পাশাপাশি বেগম জিয়ার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করেন। খবর ইউএনএ’র।


সিটির জ্যাকসন হাইটস্থ কাবাব কিং রেষ্টুরেন্টে শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় নিউইয়র্ক সিটি বিএনপি’র ইফতার মাহফিল আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক দেলোয়ার হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন আকতার হোসেন বাদল। এছাড়াও প্রধান বক্তাছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন। সিটি বিএনপি’র সভাপতি শামীম আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিতমাহফিলের ইফতার পরবর্তী আলোচনা পর্বে অতিথিবৃন্দ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, ‘অধ্যাপক দেলোয়ার-বাদল’ নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র বিএনপি’র প্রধান সমন্বয়কারী শাওন বাবলা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিটি বিএনপি’র সাধারণ
সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম। মাহফিলে উল্লেখযোগ্য নেতা-কর্মীদের মধ্যে নিউইয়র্ক সিটি বিএনপি’র উপদেষ্টা আরিফুর রহমান, মুজিবুর রহমান, সহ সভাপতিসফি, মাহবুব রহমান, আরিফ রহমান, নিপুন, সিনিয়র সহ সাধারণসম্পাদক কামাল হোসেন, সহ সাধারণ সম্পাদক ফয়সাল মজুমদার, মাহফুজ রহমান, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন প্রমুখ উপস্থিত
ছিলেন।
ইফতার মাহফিলে অধ্যাপক দেলোয়ার বলেন, বাংলাদেশে শেখ হানিা সরকারের দু:শাসন চললে বলে অভিযোগ করে বলেন, এখন সময় সকল জাতীয়তাবাদীশক্তি ঐক্য। আমরা ঐক্যবদ্ধ হলে আওয়ামী লীগ পালানোর পথ পাবে না। তাই
সবাই মিলে যুক্তরাষ্ট্র বিএনপিকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন,

আওয়ামী-বাকশালীরা ইসলাম বিরোধী বলেই দেশে ইফতার মাহফিলে হামলার ঘটনা ঘটছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। আকতার হোসেন বাদল শেখ হাসিনা সরকারের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ দেশের স্বার্থ নয়, প্রতিবেশী রাষ্ট্র ভারতের স্বার্থে দেশ পরিচালনা করছে। কিন্তু সময় বেশী দিন নয় শেখ হাসিনা ভারতেও পালানোর পথ পাবেন না। কেননা, জনবিরোধী এই সরকারের বিচার বাংলাদেশের মানুষ দেশেই করবে। তিনি বলেন, খালেদা জিয়া একজন সৎ
নেত্রী। বেগম জিয়া আর তারেক জিয়ার নেতৃত্বেই দেশ-জাতিকে আওয়ামী মুক্ত করতে হবে। আমাদের মনে রাখতে হবে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। বিএনপিতে আমাদের সকলকেই ঐক্যবদ্ধ হয়ে কাজ
করতে হবে।গিয়াস উদ্দিন বলেন, আমরা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর
রহমানের দল বিএনপির রাজনীতি করি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া,আগামী দিনের নেতা তারেক রহমান। তিনি বলেন, অনেক বড় বড় নেতার সাথে আমাদেরও সম্পর্ক ছিলো, এখনো আছে। তাদের নাম ভাঙ্গিয়ে
রাজনীতি করতে চাই না। কোন নেতার লেজুরবৃত্তি করে রাজনীতি করতে চাই না। আমরা দলের জন্য রাজনীতি করি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ