Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুলের বিশাল ‘ইফতার মাহফিল’

অনলাইন ডেস্ক পঠিত: 55 বার

প্রকাশিত: April 26, 2022 | 12:04 PM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : পবিএ রমজান মাস সিয়াম সাধনার মাস। এই সিয়াম সাধনার মাসে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল এর উদ্যোগে বিশাল ‘ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়।

গত ২৫ এপ্রিল, সোমবার আটলান্টিক সিটির  ৩৫৩৬-৩৮ আটলান্টিক এভিনিউতে অবস্থিত মসজিদ আল তাকওয়ায় এই ‘ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর সুখ- শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন মসজিদের ইমাম  তৌফিক আজিজ।

আটলান্টিক কাউনটিতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ইফতার মাহফিলে যোগ দেন। ইফতার মাহফিলে যেমন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সমর্থকরা ছিলেন, তেমনি ছিলেন বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ ।

ইফতার মাহফিলে  মহিলাদের  উপস্থিতি ছিল বেশ লক্ষ্যণীয়।

ধর্মীয় আমেজের এ ইফতার মাহফিলকে কেন্দ্র করে মসজিদ আল তাকওয়ায় প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য কমিউনিটির লোকজনের মিলন মেলা বসেছিল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ