Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘ফ্রেন্ডস ৯৩ ব্রঙ্কস, আমেরিকা’র জমজমাট ইফতার মাহফিল অনুষ্ঠিত (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 7 বার

প্রকাশিত: April 26, 2022 | 5:00 PM

ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে ‘ফ্রেন্ডস ৯৩ ব্রঙ্কস, আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল গত ২৫ এপ্রিল সোমবার অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের খলিল হালাল চায়নিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয় এসএসসির ’৯৩ ব্যাচের ছাত্র-ছাত্রীদের জমজমাট এ ইফতার পার্টি ও মিলন মেলা। ওই আয়োজনে ’৯৩ ব্যাচের ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা অংশ গ্রহণ করেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
জানা যায়, বাংলাদেশ থেকে ১৯৯৩ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করা যুক্তরাষ্ট্র প্রবাসীরা ফেসবুক মাধ্যমে ঐক্যবদ্ধ হন ‘ফ্রেন্ডস ৯৩ ব্রঙ্কস’ নামের এ প্লাটফর্মে। মূলত এদিন ব্রঙ্কসে বসবাসকারী সংগঠনটির সদস্যরা স্বপরিবারে যোগ দেন এ ইফতার মাহফিলে। ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গও।
অনুষ্ঠান সঞ্চালনা সহ ‘মোনাজাত পর্ব পরিচালনা করেন গ্রুপ বন্ধু আলহাজ্ব আশিক মাহমুদ। মোনাজাতে ৯৩’র সকল বন্ধু ও তাদের পরিবার সহ বিশ্বের সকল মানুষের সুস্থ, সুন্দর, নিরাপদ জীবন-যাত্রার জন্য দোয়া করা হয়। দোয়া-মোনাজাত শেষে মাগরিবের আজান ও ইফতার অনুষ্ঠিত হয়। মাগরিবের নামাজের পর রাতের খাবার এবং সব শেষে চা পর্বের মাধ্যমে শেষ হয় এই অনুষ্ঠান।
অন্যদের মধ্যে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ও সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনের সদস্য মো. খলিলুর রহমান, কামরুজ্জামান শামীম, সফিকুল ইসলাম, আল মামুন, নাসির সিকদার, রাশেদ মিলন, বেলাল ইসলাম, সাইদুর রহমান, শাহাদাত, আসাদুজ্জামান, সুহেব আহমেদ, মাসুদ, ফার্মিস, নজরুল ইসলাম, শাহজাহান সফিক, শান্তানুর রহমান, মোহাম্মদ রহমান, শেখ অলি আহাদ, মহিউদ্দিন তালুকদার, মমতাজ আক্তার, এমএম মিল্টন, মো. সারোয়ার প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV