Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে জমজমাট ঈদ বাজার

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: April 27, 2022 | 1:07 PM

সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি থেকে : যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত  ২৬ এপ্রিল , মঙ্গলবার  ‘ঈদ বাজার’  অনুষ্ঠিত  হয়েছে।

আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্থিত প্রবাসীদের মিলনকেন্দ্র ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ এই ‘ঈদ বাজার’ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি ও বাংলাদেশ কমিউনিটি সেন্টার এর যৌথ উদ্যোগে আয়োজিত এই ‘ঈদ বাজার’ ঐদিন দুপুরে শুরু হয়ে  প্রায় মধ্যরাতে শেষ হয়।সময়ের সাথে পাল্লা দিয়ে প্রবাসীদের সব পথ এসে যেন মিশেছিল বাংলাদেশ  কমিউনিটি সেন্টারে ।

পবিএ ঈদুল ফিতরের প্রাক্কালে অনুষ্ঠিত এই ‘ঈদ বাজার’এ প্রবাসী বাংলাদেশী, ভারতীয় ও পাকিস্তানী  ব্যবসায়ীরা তাদের বিভিন্ন ধরনের বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছিল।তাদের ষ্টলগুলোতে শাড়ী, সালোয়ার কামিজ সহ মেয়েদের হাল ফ্যাশনের পোশাক- পরিচ্ছদ,পুরুষদের পাঞ্জাবি, ছোট শিশুদের বাহারি পোশাক,বিভিন্ন ডিজাইনের অলংকার,খেলনা  ইত্যাদি দেদারসে বিক্রি হয়েছে।
সাউথ জারসি থেকে আগত  প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী কুমকুম বুটিকস এর স্বত্বাধিকারী কামরুননাহার   জানালেন, তার স্টলে   বিভিন্ন ডিজাইনের পোশাক-পরিচ্ছদ  বেশ ভালোই বিক্রি হয়েছে।
মেলায় অংশগ্রহনকারী  প্রবাসী ভারতীয় ব্যবসায়ী মিসেস মমতাজ জানালেন, তার স্টলে মহিলাদের  বিভিন্ন ডিজাইনের অলংকারের বেশ ভালোই বিকিকিনি হয়েছে।
প্রবাসী পাকিস্তানী ব্যবসায়ী মোঃ আলী জানালেন,  তার স্টলে মেয়েদের শাড়ি, সালোয়ার কামিজ,  পাঞ্জাবী  বেশ ভালো বিকিয়েছে।
নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী  আদর ফ্যাশন এর  স্বত্বাধিকারী  মো: মজিদ আলী জানালেন, তার স্টলে মহিলাদের পোশাকের বিক্রি ভালো হয়েছে।
প্রবাসী ব্যবসায়ী হাবিবা  অত্যন্ত খুশি ঈদ বাজারে বেচাকেনায়, তিনি নিয়মিত এই ঈদ বাজারে অংশগ্রহনের ইচ্ছা পোষন করেন।
প্রবাসী ব্যবসায়ী সায়েদা জানান,  তাঁর স্টলে যা  বিক্রি হয়েছে তাতে তিনি সন্তুষ্ট ।
ঈদ বাজারে  আগত প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের তাসনূভা রহমান ও বিল শেখ  জানান, এই ঈদ  বাজার এ  হাতের কাছে ঈদের প্রাক্কালে বিভিন্ন দেশের হাল ফ্যাশনের পোশাক পরিচ্ছদ, অলংকারাদি  পেয়ে তারা যারপরনাই খুশি। ‘’ ঈদ বাজার’’ আয়োজনের জন্য তারা উদ্যোক্তাদের  ধন্যবাদ জানান।
ঈদ বাজারে আগত প্রবাসী মিসেস নাহিদ ও জসিমউদদীন জানালেন, ‘বাড়ির কাছে আরশী নগর’ এ ঈদ বাজার  হওয়ায় তাঁদেরকে আর কষ্ট করে ভিন রাজ্যে ছুটতে হবে না বলে  তাঁরা যারপরনাই খুশি।এই মহতী উদ্যোগের জন্য তাঁরা আয়োজকদের সাধুবাদ জানান।
এই ‘ঈদ বাজার’ এর আয়োজক  বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল জানালেন, প্রবাসী বাংলাদেশীদেরকে বিদেশের মাটিতে দেশের ঈদের আমেজের ‘একটুকু ছোঁয়া’ দেওয়ার জন্যই তাদের এই প্রয়াস।
বিএএসজে সাধারন সম্পাদক  জাকিরুল ইসলাম খোকা  জানালেন,  প্রবাসীদের কাছ থেকে তাঁরা এই ‘ঈদ বাজার’এ আশাতীত সাড়া  পেয়েছেন,  যা ভবিষ্যতে আরো বড় পরিসর ও ব্যাপক আয়োজনে ‘ঈদ বাজার’ আয়োজনে তাদেরকে অনুপ্রেরনা যোগাবে।
বিএএসজের ট্রাষটি বোর্ডের সভাপতি আবদুর রফিক ‘ঈদ বাজার’ এ অংশগ্রহনকারী ক্রেতা- বিক্রেতাদের আন্তরিক ধন্যবাদ জানান।
আটলান্টিক সিটি সহ  আশেপাশের বিভিন্ন শহরে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী এই ‘ঈদ বাজার’ এ কেনাকাটা করেন।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি এবং বাংলাদেশ কমিউনিটি সেন্টার এর যৌথ উদ্যোগে আয়োজিত  এই ‘ঈদ বাজার’  কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছিল।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV