Tuesday, 21 July 2026 |
শিরোনাম
ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা Trump Admin Rescinds Public Charge Rule BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation নিউইয়র্কে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের সঙ্গে ইইউ ও জি-৭৭-এর প্রতিনিধিদলের বৈঠক: বাংলাদেশের মসৃণ ও টেকসই এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত
সব ক্যাটাগরি

বাংলা একাডেমীর গবেষনা গ্রন্থে নিউইয়র্ক প্রবাসী নাট্যকার খান শওকতের লেখা নাটক

অনলাইন ডেস্ক পঠিত: 66 বার

প্রকাশিত: April 28, 2022 | 5:02 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: সম্প্রতি বাংলা একাডেমী থেকে জাতির জনক বঙ্গবন্ধুর জীবনভিত্তিক লেখা নাটক সমুহের উপর “নাট্যকলায় বঙ্গবন্ধু” শিরোনামে একটি গবেষনাগ্রন্থ প্রকাশিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিষয়ের অধ্যাপক ড. রুবেল আনসারের লেখা “নাট্যকলায় বঙ্গবন্ধু” গ্রন্থে নিউইয়র্ক প্রবাসী নাট্যকার খান শওকতের লেখা বঙ্গবন্ধু বিষয়ক নাটকসমুহ নিয়ে প্রশংসনীয় লেখা বের হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম শতবার্ষিকী গ্রন্থমেলা উপলক্ষে ২০২১-২২ অর্থবছররের বাজেটে সারা দেশ থেকে পান্ডুলিপি বাছাই করে বাংলা একাডেমীর পক্ষ থেকে যে ১০০ খানা গবেষনা গ্রন্থ প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে, সেই ১০০ খানা গ্রন্থের মধ্যে এটি ৫১ নম্বর প্রকাশনা। এ বইটির মোট পৃষ্ঠা সংখ্যা ১৬৮, তার মধ্যে খান শওকতের লেখা তুলে ধরা হয়েছে ১৭টি পৃষ্ঠা ব্যাপী। এটি একটি গবেষনা গ্রন্থ। প্রকাশক হিসেবে রয়েছেন বাংলা একাডেমির গবেষনা সংকলন এবং অভিধান ও বিশ্বকোষ বিভাগের পরিচালক মোবারক হোসেন। প্রচ্ছ্বদ অংকন করেছেন তারিক সুজাত। প্রকাশকাল মার্চ-২০২২, মূল্য ১৮০ টাকা। গ্রন্থটির সরকারি নিবন্ধন নং- ৯৭৮-৯৮৪-০৭-৬১৩১-৯.
সারা বাংলাদেশে বঙ্গবন্ধুকে নিয়ে যতগুলো নাট্যগ্রন্থ বের হয়েছে মাত্র ১১ ফর্মার এ গবেষনা গ্রন্থে তাদের সবার কথা বলা হয়েছে, সেখানে শুধু খান শওকতের লেখা বঙ্গবন্ধু নাট্যসমগ্র নিয়েই দুই ফর্মারও বেশী লেখা হয়েছে। এটি অনেক বড় বিষয়। এ বইতে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক নাট্যব্যক্তিত্ব লিয়াকত আলী লাকীর “মুজিব মানে মুক্তি” নাটকের পরই অত্যন্ত গুরুত্ব সহকারে খান শওকতের লেখা নাটকগুলোর প্রসঙ্গে তুলে ধরা হয়েছে।
এ বিষয়ে নাট্যকার খান শওকত বলেন, এমন একটা সুসংবাদ শুনে এবং ড. রুবেল আনসার ভাইয়ের সাথে ফোনে কথা বলে নিশ্চিত হবার পর মনটা আনন্দে ভরে গেলো। একজন লেখক হিসেবে এটি একটি স্মরনীয় অধ্যায়। ইতিপুর্বে ড. রুবেল আনসার রচিত “বাংলাদেশের নাটকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার রূপায়ন” এবং “খান শওকতের নাটকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা” গবেষনা গ্রন্থেও আমার লেখা নাটকগুলো তুলে ধরা হয়েছিলো। এবার সেটি আরও ব্যপকভাবে এবং গুরুত্ব সহকারে তুলে ধরা হলো।
খান শওকত বলেন, বাংলাদেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে এবং বিশ্ববিদ্যালয় মন্জুরী কমিশনে আমার লেখা “বঙ্গবন্ধু নাট্যসমগ্র” পাঠানো হয়েছে। অদূর ভবিষ্যতে হয়তো এভাবে আরও কোন গবেষনা গ্রন্থে আমার লেখা প্রকাশ হতেও পারে। বঙ্গবন্ধুর উপর যারা ডক্টরেট করবেন, থিসিস পেপার লিখবেন, গবেষনা করবেন, মিডিয়াতে তুলে ধরবেন, হয়তো তাদের লেখনীতে একদিন আমার লেখা নাটকগুলোর অংশ বিশেষ বা পূর্ণাঙ্গ নাটক স্থান পাবে। মানুষ তো মানুষের মধ্যে এভাবেই বেঁচে থাকে। এমন একটি স্মরনীয় গ্রন্থ প্রকাশের জন্য ড. রুবেল আনছার ভাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
তিনি আরও বলেন, আমার লেখা নাট্যগ্রন্থ প্রকাশের পর থেকে সবসময় দুই বাংলা ও প্রবাসের নাট্য ও সংস্কৃতি বিষয়ক ব্যক্তি ও সংগঠনের কাছে উপহার হিসেবে পৌঁছানোর চেষ্টা করছি। এ পর্যন্ত মুদ্রিত গ্রন্থ প্রায় ১ হাজার এবং ইমেইলের মাধ্যমে প্রায় তিন হাজার ব্যক্তি ও সংগঠনের কাছে বিনামূল্যে পান্ডুলিপি পৌঁছানোর ব্যবস্থা করেছি। বাংলাদেশ ভারত ও বিভিন্ন দেশের প্রবাসীদের উদ্যোগে আমার লেখা নাটক মন্চস্থ হচ্ছে। যে সকল সংগঠন নাটক মন্চায়নের জন্য লেখকের অনুমতি না নিয়েই মন্চস্থ করে চলেছেন তাদের সংখ্যা আমার জানা নাই। তবে লেখকের অনুমতি নিয়ে নাটক মন্চস্থ করছেন মোট ৩৫ টা সংগঠন। আরও বেশ কিছু সংগঠনের সাথে আলোচনা চলছে। এছাড়া ভারতের দুজন পরিচালকের সাথে বঙ্গবন্ধুকে নিয়ে টিভি সিরিয়াল এবং চলচ্চিত্র নির্মান বিষয়েও আলোচনা চলছে।
নাট্যকার খান শওকত রচিত বঙ্গবন্ধু নাট্যসমগ্র-র নাটক সমুহ:
১. বঙ্গবন্ধু শেখ মুজিব (পূর্নদৈর্ঘ্য নাটক, ২৬ টি চরিত্র), ২. কলংকিত-৭৫ (১ দৃশ্যের নাটক, ১ টি চরীত্র). ৩. আমাদের বঙ্গবন্ধু (পূর্নদৈর্ঘ্য নাটক, ২৫ টি চরিত্র), ৪. স্বাধীনতার ঘোষক (১ দৃশ্যের নাটক, ৫ টি চরিত্র). ৫.বঙ্গবন্ধুর সামনে জিয়া (১ দৃশ্যের নাটক, ৫ টি চরিত্র). ৬. মহামান্য রাষ্ট্রপতি (১ দৃশ্যের নাটক, ৭ টি চরিত্র). ৭. খুনী ডালিম বলছি (১ দৃশ্যের নাটক, ৭ টি চরিত্র). ৮. আমার বাড়ি টুঙ্গীপাড়া (১ দৃশ্যের নাটক ১ টি চরিত্র). ৯. ৬ দফা ও ১১ দফা আন্দোলন (১ দৃশ্যের নাটক, ৯ টি চরিত্র). ১০. মুজিবনগর থেকে মুক্তিযুদ্ধ (১ দৃশ্যের নাটক, ৪ টি চরিত্র). ১১. হৃদয়ে বঙ্গবন্ধু (১ দৃশ্যের নাটক, ৯ টি চরিত্র). ১২. বঙ্গবন্ধুর বাকশাল (১ দৃশ্যের নাটক, ৩ টি চরিত্র). ১৩. বাকশালী মোশতাক (১ দৃশ্যের নাটক, ২ টি চরিত্র). ১৪. মোশতাকের তেলেসমাতি (১ দৃশ্যের নাটক, ৪ টি চরিত্র). ১৫. খুনী মোশতাক (১ দৃশ্যের নাটক. ৪ টি চরিত্র). ১৬. বঙ্গবন্ধুকে হত্যায় বিদেশী শক্তি (১ দৃশ্যের নাটক. ৬ টি চরিত্র). ১৭. মোশতাকের ষড়যন্ত্র (১ দৃশ্যের নাটক. ৭ টি চরিত্র). ১৮. মুক্তিযুদ্ধে বিদেশীদের অবদান (১ দৃশ্যের নাটক. ৫ টি চরিত্র). ১৯. স্বাধীনতা তুমি (গীতিনাট্য). ২০. জনতার সংগ্রাম (গীতিনাট্য). ২১. বাংলাদেশের মাটি (গীতিনাট্য). ২২. ৭ই মার্চের ভাষণ (১ দৃশ্যের নাটক. ৫টি চরিত্র). ২৩. বাংলার নবাব সিরাজউদ্দৌলা (পূর্নদৈর্ঘ্য নাটক. ১২ টি চরিত্র). ২৪. হানাদার (পূর্নদৈর্ঘ্য নাটক. ৭ টি চরিত্র). ২৫. বাংলাদেশ ও বঙ্গবন্ধু (পূর্নদৈর্ঘ্য নাটক. ৯ টি চরিত্র). ২৬. রক্তাক্ত ১৫ই আগষ্ট (১ দৃশ্যের নাটক. ১৪ টি চরিত্র). ২৭. মুজিব হত্যা (পূর্নদৈর্ঘ্য নাটক. ২০ টি চরিত্র). ২৮. মুজিব হত্যার বিচার (পূর্নদৈর্ঘ্য নাটক). ২৯. আসামির কাঠগরায় মেজর ডালিম. (পূর্নদৈর্ঘ্য নাটক, ১৮ টি চরীত্র). ৩০. আমরা তোমাদের ভুলবো না (পূর্নদৈর্ঘ্য নাটক, ১১ টি চরীত্র). ৩১. জেল হত্যা (পূর্নদৈর্ঘ্য নাটক, ১০ টি চরীত্র). ৩২. আমার নেতা শেখ মুজিব (পূর্নদৈর্ঘ্যনাটক, ৫ টি চরীত্র). ৩৩. শহীদ রাসেল (১ দৃশ্যের নাটক, ৫ টি চরীত্র). ৩৪. বাকশাল নিয়ে বঙ্গবন্ধু ও জিয়া (১ দৃশ্যের নাটক, ৩ টি চরিত্র). এবং ৩৫. আমার নাম শেখ মুজিব (১ দৃশ্যের নাটক, ২ টি চরিত্র)।
নাট্যকার খান শওকত রচিত ৩৫ টা নাটক নিয়ে প্রকাশিত “বঙ্গবন্ধু নাট্যসমগ্র”বিনামূল্যে ইমেইলে সংগ্রহে আগ্রহীরা লেখকের সাথে (৯১৭)-৮৩৪-৮৫৬৬ নম্বরে যোগাযোগ করতে পারেন। গত ২৩/৯/২০১৮ তারিখে কোলকাতার বরানগর স্রোত নাট্য একাডেমির শিল্পীদের পরিবেশিত খান শওকতের লেখা নাটক “বঙ্গবন্ধু শেখ মুজিব” -এর ভিডিও ইউটিউবে দেখতে হলে “বঙ্গবন্ধু ড্রামা রিটেন বাই খান শওকত” লিখে দেখতে পাবেন।
খান শওকত আরও বলেন, পৌনে তিনশত বছর আগে সংঘটিত নবাব সিরাজউদ্দৌলাকে হত্যার পুরো ঘটনা এবং ষডযন্ত্রকারিদের নাম আমরা আজও মনে রাখতে পেরেছি কারন তাকে নিয়ে নাটক রচিত হয়েছিলো। বঙ্গবন্ধুকে নিয়ে রচিত নাটক মন্চস্থ করে আমাদের ইতিহাসকে এ প্রজন্মের কাছে তুলে ধরুন। দেখবেন সিরাজউদ্দৌলাহ নাটকের মতো নাটকের সংলাপের মাধ্যমে তারা ইতিহাস মুখস্ত করে ফেলবে এবং তারাই তুলে ধরবে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ ও বর্নাঢ্য রাজনৈতিক জীবন এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV