নাগরিকত্বের মামলায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে আদালতে তলব
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে চলতি সপ্তাহে জর্জিয়ার একটি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। জন্মসূত্রে ওবামার মার্কিন নাগরিকত্বের বিরুদ্ধে একটি মামলায় জর্জিয়ার এক বিচারক এ আদেশ দেন। নানা চড়াই উত্রাই পেরিয়ে কয়েক বছর আগে ওবামা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিভিন্ন মহল থেকে তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে। তবে ওবামা নিজেকে জন্মসূত্রে মার্কিন নাগরিক হিসেবে দাবি করে আসছেন। ওবামাবিরোধীদের দাবি, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে নয়, বিদেশের মাটিতে জন্মেছিলেন। খবর এএফপির।
তবে ক্ষমতাসীন একজন প্রেসিডেন্টকে আদালতে হাজির হতে বাধ্য করা হবে কিনা সে বিষয়টি অস্পষ্ট। এদিকে জর্জিয়ার উপ-প্রধান বিচারক মাইকেল মালিহি আদালতের সমন বাতিলে প্রেসিডেন্টের আইনজীবীর প্রস্তাব প্রত্যাখান করেছেন। আগামী মার্চে প্রেসিডেন্ট প্রার্থীর প্রাথমিক বাছাই পর্বে জর্জিয়া রাজ্যের ভোটার তালিকা থেকে ওবামার নাম প্রত্যাহারের লক্ষ্যে স্থানীয় এক বাসিন্দা আদালতে এ অভিযোগ দায়ের করেন। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি ওরলি টেইটজ বলেন, প্রেসিডেন্টকে যাতে আদালতে হাজির হতে না হয় তার জন্য ওবামার আইনজীবীরা আইনী লড়াই চালাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। ওবামার প্রচারাভিযানের এক কর্মকর্তা জানান, এ মামলা টিকবে বলে মনে হয় না।ইত্তেফাক
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency