Tuesday, 21 July 2026 |
শিরোনাম
বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা Trump Admin Rescinds Public Charge Rule BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation
সব ক্যাটাগরি

নির্বাচনী আমেজ ডিষ্ট্রিক্ট লীডার পদপ্রার্থী শাহ নেওয়াজ-এর ইফতার ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 190 বার

প্রকাশিত: April 30, 2022 | 1:58 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: নির্বাচনী আমেজ আর বিশাল আয়োজনে অনুষ্ঠিত হলো বিশিষ্ট ব্যবসায়ী, জেবিবিএ’র সাবেক সভাপতি, নিউইয়র্কের অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ২৪-এ থেকে ডেমোক্র্যাট দলীয় ডিষ্ট্রিক্ট লীডার পদপ্রার্থী শাহ নেওয়াজ-এর ইফতার ও দোয়া মাহফিল। গত ২৫ এপ্রিল সোমবার সন্ধ্যায় জ্যামাইকার তাজমহল পার্টি হলে আয়োজিত এই মাহফিলে বাংলাদেশী মিডিয়ার সম্পাদক ও সাংবাদিক, বিভিন্ন পর্যায়ের ষ্টেটের জনপ্রতিনিধি, মূলধারার রাজনীতিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ দুই শতাধিক প্রবাসী বাংলাদেশী যোগ দেন। খবর ইউএনএ’র।


মাহফিলে আহত অতিথিদের আয়োজক শাহ নেওয়াজ ও তার স্ত্রী সঙ্গীত শিল্পী রানো নেওয়াজ স্বাগত জানান। অনুষ্ঠানে ইউএস কংগ্রেসম্যান ও নিউইয়র্কের আগামী নির্বাচনে গভর্ণর পদপ্রার্থী টম সুজি ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বীওম্যান জেনিফার রাজকুমার, সাবেক ষ্টেট সিনেটর হাইরাম মানসেরাত, মূলধারার রাজনীতিক মোহম্মদ রশীদ, কমিউনিটি নেতা নাসির আলী খান পল প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা রমজান ও ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা এবং আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে ডিষ্ট্রিক্ট লীডার পদে শাহ নেওয়াজকে ভোট দেয়ার আহ্বান জানান।

ইউএসএনিউজঅনলাইন/মঈনুল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV