Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

সাবেক অর্থমন্ত্রী মুহিতের মৃত্যুতে নিউজার্সি স্টেট আওয়ামী লীগের শোক

অনলাইন ডেস্ক পঠিত: 148 বার

প্রকাশিত: April 30, 2022 | 4:06 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক:সদ্য প্রয়াত বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতি আজমল আলী ও সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু।

আবুল মাল আবদুল মুহিত বাংলাদেশ সময় শুক্রবার রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।বার্ধক্যের নানা জটিলতায় সাবেক অর্থমন্ত্রী বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলেন। মাঝে তাকে কয়েক দফায় হাসপাতালে ভর্তিও করা হয়।

যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলী ও সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু। নিউজার্সির প্যাটারসন থেকে নিউজার্সি স্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে সংগঠনটির দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ গণমাধ্যমে প্রেরিতে এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আবুল মাল আবদুল মুহিত ছিলেন একাধারে খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক ও ভাষাসৈনিক। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তাঁর অবদান জাতি চিরকৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আবুল মাল আবুল মুহিতের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি মহান ভাষা আন্দোলনে যেমন সক্রিয়ভাবে অংশ নিয়েছেন তেমনি বাংলাদেশের অভ্যুদয়েও অনন্যসাধারণ ভূমিকা রেখেছেন।তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গভীর অন্তর্দৃষ্টিসম্পন্ন একজন অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিতের নিরন্তর কর্মপ্রচেষ্টায় বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে পেরেছে।

শোকবার্তায় তারা  মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ইউএসএনিউজঅনলাইন/মঈনুল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ