নিউইয়র্কে “ব্র্যান্ডিং বাংলাদেশ” শীর্ষক সেমিনার অনূষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্কঃ বাংলাদেশের ভাষা ও সাংস্কৃতির ঐতিহ্য এখন বিশ্বের মডেল। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশ। অক্সফোর্ড, হার্ভাডসহ পৃথিবীর খ্যাতনামা বিশ্ববিদ্যালয় গুলোতে বাংলার সন্তানেরা মেধা প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে। নিউইয়র্কে অনুষ্ঠিত “ব্র্যান্ডিং বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বৃহস্প্রতিবার নিউইয়র্কের কুইন্স জয়া হলে অনুষ্ঠিত আন্তজাতিক এ সেমিনারে মূল আলোচক হিসেবে অংশ নেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড: মনিরুল ইসলাম। এনআরবি সেন্টারের এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করে তারা ব্র্যান্ডিং বিষয়ে নানা প্রস্তাবনা তুলে ধরেন। এদের মধ্যে ছিলেন সাবেক সাংসদ এম এম শাহীন, ডা. মাসুদুল হাসান, শিক্ষাবিদ নাইমা খান, এশিয়ান আমেরিকান চেম্বার অব কমার্সের সভাপতি জয়
চৌধুরী, চেম্বার নেতা লিটন আহমদ, বাংলাদেশ সোসাইটির সভাপতি আবদুর রহিম হাওলাদার, বাংলাদেশী আমেরিকান পুলিশ কর্মকর্তা ও বাপা নেতা সুমন সাইদ, মুহাম্মদ শামসুল হক, এরশাদ সিদ্দিকী ও নিউইয়র্ক মেয়র নিরাপত্তা টিমের প্রধান কর্মকর্তা হুমায়ুন কবীর, ব্যাংকার ইমতিয়াজ চৌধুরী, জ্যামাইকা ফ্রেন্স সোসাইটির সাধারণ সম্পাদক ডা. রাসেল, সাংবাদিক লাভলু আনসার, তরুণ উদ্যোক্তা মফিজুল আহাদ শফি, সাংবাদিক এস এম সোলায়মান, সাংবাদিক শহীদুল ইসলাম, আহাদ আলী সিপিএ, অধ্যাপক হোসনে আরা, হার্ভাড বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহকারী তাসকিরুল ইসলাম নিবিড়, লেখক ও ডেমক্রেট দলের সদস্য হাসান আলী, নিউ ভোটার এসোসিয়েশনের ড. দিলীপ নাথ, কমিউনিটি নেতা আব্দুর রহমান, ইসলামিক সোসাইটি অফ নিউইয়র্ক সিটির সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন আহমদ, ব্যবসায়ী সানোয়ার চৌধুরী, জয়া হলের পরিচালক আব্দুল আহাদ, আইটি এক্সপার্ট শেখ গালিব রহমান, কমিউনিটি নেতা সৈয়দ আতিকুর রহমান।
অনুষ্ঠানে রাষ্ট্রপতির বানী পাঠ করেন তরুণ আমেরিকান শাহরিয়ার এম চৌধুরী ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন লং আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সাইদা রহমান। আলোচনা শেষে জয়া হলের সৌজন্যে অংশগ্রহণকারীদের জন্য ইফতার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি স্পন্সর করে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিষ্ঠান টিসিবিএল গ্রুপ।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion