Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

মার্কিন সশস্ত্র বাহিনীর ১ লাখ সেনা ছাঁটাই

অনলাইন ডেস্ক পঠিত: 15 বার

প্রকাশিত: January 27, 2012 | 1:41 AM

২০১৭ সালের মধ্যে মার্কিন সামরিক বাহিনীর ১ লাখ সদস্যকে ছাঁটাই করা হবে। সামরিক বাহিনীর বাজেটও আগামী ১০ বছরে ৪৮৭ বিলিয়ন ডলার কমিয়ে আনার পরিকল্পনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা। এর ফলে মার্কিন প্রতিরক্ষা সদর-দপ্তর বড় ধরনের পরিবর্তনের সম্মুখীন। মার্কিন সামরিক ব্যয় কমিয়ে আনতে ও সামরিক বাহিনী পুনর্গঠনে এ পরিকল্পনা নেয়া হয়েছে বলে মন্তব্য করেন প্যানেট্টা। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার শত্রুদের মোকাবিলায় বিশেষ বাহিনী গঠনের দিকে মনোযোগী হবে। তিনি বলেছেন, কয়েক দশক ধরে যুদ্ধের পর মার্কিন সামরিক বাহিনী এখন এক পরিবর্তনের দোরগোড়ায় উপস্থিত হয়েছে। এ খবর দিয়ে বিবিসি জানিয়েছে, বর্তমান বাজেটে ৫৩১ বিলিয়ন ডলার থেকে কমিয়ে ৫২৫ বিলিয়ন ডলারে নামিয়ে আনা হবে। এদিকে ২০১৭ সালের মধ্যে মার্কিন সেনাবাহিনীর বর্তমান জনবল ৫ লাখ ৭০ হাজার থেকে কমিয়ে ৪ লাখ ৯০ হাজারে নামিয়ে আনা হবে। নৌবাহিনীর জনবল ২ লাখ থেকে কমিয়ে ১ লাখ ৮২ হাজার করা হবে বলে জানান প্যানেট্টা। ওদিকে বৃটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়েও বেসামরিক জনবল কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০১৫ সালের মধ্যে প্রায় ২৫ হাজার জনকে চাকরি হারাতে পারেন। এ সংখ্যা পরবর্তীতে আরও বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে। এ সংখ্যা বৃটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বেসামরিক জনবলের ৩ ভাগের ১ ভাগ। মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV