Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

যথাযথ মর্যাদা ও আনন্দঘন পরিবেশে ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে ঈদুল ফিতর উদযাপিত

অনলাইন ডেস্ক পঠিত: 53 বার

প্রকাশিত: May 3, 2022 | 2:17 AM

ইউএসনিউজঅনলাইন.কম ডেস্ক:  ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে কূটনীতিক, ব্রাজিলীয় মুসলিম এবং বাংলাদেশ কম্যিঊনিটির সদস্যদের সাথে নিয়ে আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়। সকাল ৯টায় দূতাবাস প্রাঙ্গনে ঈদের জামাতের মধ্য দিয়ে এ উদযাপনের সূচনা হয়। রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা ঈদ জামাতে যোগদান করেন।

ঈদের জামাতের খুতবার পর পবিত্র ইদুল ফিতর উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। এরপর বঙ্গবন্ধু, ১৫ আগষ্টে নির্মম হত্যাকান্ডে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ এবং মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকলের আত্মার মাগফেরাত এবং বাংলাদেশের ক্রমঅগ্রসরমান আর্থ-সামাজিক উন্নয়নের অব্যাহত অগ্রযাত্রা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। ঈদের জামাতে নারীদের জন্য পৃথক নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়।

ঈদের নামাজ শেষে রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে অভ্যাগতদের সম্মানে ঈদের ঐতিহ্যবাহী মিষ্টান্ন ও খাবার পরিবেশন করা হয়। প্রেস রিলিজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ