যুক্তরাষ্ট্রে ধর্মীয় উৎসব আমেজে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম: যুক্তরাষ্ট্রে ধর্মীয় উৎসব আমেজে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধানা শেষে স্থানীয় সময় ২ মে সোমবার মুসলিম সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। মসজিদে মসজিদে ঈদ জামাতে নেমেছিল মানুষের ঢল। বিরূপ আবহাওয়ার কারণে খোলা মাঠে কোন জামাত অনুষ্ঠিত হয়নি। তবে বৃষ্টি থাকায় ঈদ জামাত খোলা মাঠে করা সম্ভব না হলেও জামাতের প্রস্ততি লগ্নে বৃষ্টি থেমে গেলে মসজিদের পার্শ্ববর্তী স্থান ও রাস্তাতে মুসল্লিরা নামাজ আদায় করেন। নামাজে করোনাভাইরাসে থেকে পুরোপুরি মুক্তি, মুসলিম উম্মাসহ বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
এদিকে, ঈদ উপলক্ষে প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী এন্থনী এক বিবৃতিতে মুসলিম আমেরিকানসহ সারাবিশ্বের মুসলমানদের ‘ঈদ মুবারক’ জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী এন্টনী ব্লিঙ্কেন সোমবার প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, এ মাসের শেষার্ধে স্টেট ডিপার্টমেন্টে ঈদ-উৎসবের আয়োজন করা হবে। সেখানে মুসলিম দেশসমূহের সকল কূটনীতিক ছাড়াও মুসলিম আমেরিকানদের প্রতিনিধিত্বকারি বিশিষ্টজনরাও থাকবেন। উল্লেখ্য, ঈদের দিনই হোয়াইট হাউজে প্রেসিডেন্ট বাইডেনের উদ্যোগে অনুষ্ঠিত হয় ঈদ-উৎসব।
ভিন্ন ভিন্ন সূত্রমতে, নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রে প্রতিটি মসজিদের ভেতরে দুয়ের অধিক জামাত অনুষ্ঠিত হয়।
জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি): জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে এবার ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে জ্যামাইকা মুসলিম সেন্টারের মূল ভবনে সকাল ৮টা, ৯টা ও ১০ টায় ৩টি জামাত অনুষ্ঠিত হয় । সকল জামাতেই মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা ছিল।
জ্যামাইকা মুসলিম সেন্টারের ঈদ জামাতে মূলধারার নেতৃবৃন্দ, নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল ড. মো. মুনিরুল ইসলাম সহ কম্যুনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। নতুন প্রজন্মের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত। নামাজে ইমামতি করেন জেএমসি’র ইমাম ও খতিব মওলানা মির্জা আবু জাফর বেগ এবং খুৎবা পাঠ করেন ইমাম শামসে আলী।
বাংলাবাজার জামে মসজিদ 
ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদে সকাল ৮টা, সকাল ৮:৪৫ মি. এবং সকাল সাড়ে ৯টায় ৩টি জামায়াত অনুষ্ঠিত হয়। প্রথম জামায়াতে ইমামতি করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। দ্বিতীয় জামায়াতে ইমামতি করেন প্রিনিস্পাল মাওলানা একে আব্দুন নূর এবং তৃতীয় জামায়াতে ইমামতি করেন হাফিজ বদরুল আলম।
প্রতিটি জামাতে মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি মো. আহসান রাসুল নাসির, সাধারণ সম্পাদক লালন আহমেদ ও কোষাধ্যক্ষ ইকবাল হোসেন বাংলাবাজার জামে মসজিদের বহুতল ভবণ তৈরীর লক্ষে মসজিদের জন্য ১.৫ মিলিয়ন ডলারের জায়গা ক্রয়ে সকলের আর্থিক সহযোগিতা কামনা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন ফান্ডরেজিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার, ফান্ডরেজিং উপদেষ্টা আবদুর রব দলা মিয়া, কমিটির উপদেষ্টা ইফতেখার সিরাজ, মাস্টার খলিলুর রহমান, সহ সাধারণ সম্পাদক মোতাশিম বিল্লাহ হোসেন তুষার, সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু সাঈদ, কার্যকরী সদস্য বখতিয়ার রহমান খোকন, ওয়ালিউর রহমান, মিজানুর রহমান, মোহাম্মদ শাহজাহান, শামিম উদ্দিন, সোহেল চৌধুরী, আক্তার খান রাজু ও আজিজুল হক। উল্লেখ্য, কার্যকরী কমিটির সভাপতি ডা. আবদুস সবুর বর্তমানে দেশে অবস্থান করছেন।
নামাজে বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন সহ করোনায় নিহতদের আত্মার মাগফেরাত ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লীদের মিষ্টিমুখ করানো হয়।
পার্কচেস্টার জামে মসজিদ
পার্কচেস্টার জামে মসজিদে সকাল সাড়ে ৮ টা এবং সকাল সাড়ে ৯ টায় ঈদের দু’টি জামাত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জামাতে মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্থা ছিল।
প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতীব মাওলানা জুবাইর রাশিদ। দ্বিতীয় জামায়াতে ইমামতি করেন মৌলভী নূরুল ইসলাম।পার্কচেস্টার জামে মসজিদ কমিটির সাবেক কর্মকর্তা শামসুদ্দিন মসজিদে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় প্রথম জামাত নির্ধারিত সময়ের পরে শুরু হয়।
ঈদ জামায়াতের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মসজিদ কমিটির সভাপতি জয়নাল আবেদীন চৌধুরী, সহ সভাপতি মো. রফিকুল ইসলাম ও মো: আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মোঃ নুরুল আহিয়া, সহ সাধারণ সম্পাদক মো. লুকমান হোসেন, কোষাধ্যক্ষ সৈয়দ সরাফিন মোর্শেদসহ অন্যান্য কর্মকর্তারা।
নর্থ ব্রঙ্কস জামে মসজিদ
নর্থ ব্রঙ্কস জামে মসজিদে ৩টি ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। প্রথম জামায়াতে ইমামতি করেন মাওলানা সৈয়দ জুবায়ের আহমেদ। দ্বিতীয় জামায়াতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতীব হাফিজ মুসাদ্দেক আহমেদ এবং তৃতীয় জামায়াতে ইমামতি করেন মাওলানা আতাউর রহমান। এসময়
শুভেচ্ছা বক্তব্য রাখেন মসজিদের সভাপতি সৈয়দ জামিন আলী। সার্বিক সহযোগিতায় ছিলেন মসজিদ কমিটির সহ সাধারণ সম্পাদক জাকারিয়া শাহ, কোষাধ্যক্ষ মোহাম্মদ মাহবুব হুসেইন, সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম, কার্যকরী সদস্য সৈয়দ রাহুল ইসলাম, সৈয়দ ইসতিয়াক আলী,
শামীম তালুকদার, শাহ রুবেল, মো. মক্তাদিও হোসেন, রুকন হাকিম, শাহ আলম আতাউর, মো. জাহিদ হাসান সহ কমিটির কর্মকর্তাবৃন্দ। মসজিদের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইকবাল হোসাইন পবিত্র ওমরাহ পালনে সৌদী আরবে অবস্থান করছেন।
এছাড়াও নিউইয়র্কের জ্যাকসন হাইটস মোহাম্মদী সেন্টার, জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার, উডসাইডের আবু হুরায়রা মসজিদ, আল আরাফা ইসলামিক সেন্টার, মসজিদ মিশন সেন্টার, আমেরিকান মুসলিম সেন্টার, দারুস সালাম মসজিদ, বায়তুল জান্নাহ মসজিদ, আল আমিন জামে মসজিদ, এইষ্ট এলমহার্ষ্ট জামে মসজিদ এন্ড মুসলিম সেন্টার, বায়তুল ইসলাম মসজিদ এন্ড কমিউনিটি সেন্টার ইনক, ম্যানহাটানের মদিনা মসজিদ, এস্টোরিয়ার শাহজালার মসজিদ, গাওসিয়া মসজিদ, ব্রুকলীনের বাংলাদেশ মুসলিম সেন্টার, ব্রঙ্কসের পার্কচেষ্টার ইসলামিক সেন্টার, ব্রঙ্কস মুসলিম সেন্টার, ব্রঙ্কস ইসলামিক কালচারাল সেন্টার মসজিদ বিলাল, শাহ জালাল দারুস সুন্নাহ, বাইতুল মামুর মসজিদ, ওজন পার্কের আল আমান মসজিদ, বাফেলো মুসলিম সেন্টার (বিএমসি) সহ প্রভৃতি মসজিদ ও ইসলামিক সেন্টাওে ঈদের বড় বড় জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
আটলান্টিক সিটি থেকে আকবর হোসাইন : দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সোমবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সকাল নয়টায় ঈদুল ফিতরের নামাজর জামাত অনুষ্ঠিত হয়ে গেল আটলান্টিক সিটি মুসলিম সেন্টারে। তিন তলা বিশিষ্ট মুসলিম সেন্টার অব আটলান্টিক সিটিতে প্রায় সহস্রাধিক মুসল্লী একসাথে ঈদের নামাজ আদায় করেন। পুরুষের পাশাপাশি মহিলাদের নামাজের জন্য ভিন্ন ব্যবস্থা থাকায় প্রায় শতাধিক মহিলা উপস্থিত হয়েছিলেন। ছোট ছেলেমেয়েদের জন্য মিষ্টি, ডোনাট, আইসক্রিম এবং জুসের পাশাপাশি খেলনার ব্যবস্থা থাকায় বিপুল পরিমান শিশু কিশোরদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল মুসল্লীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সকাল নয়টা পবিত্র ঈদুল ফিতরের নামাজ শুরু হয় এবং নামাজ পরিচালনা করেন হাফেজ আসিফ আল আজাদ. ঈদুল ফিতরের অন্যতম বৃহৎ জামাত অনুষ্ঠিত হয় আটলান্টিক সিটির মসজিদ আল তাকওয়ার তত্ত্বাবধানে মসজিদ সংলগ্ন পার্কের খোলা মাঠে। সকাল নয়টায় মসজিদ আল তাকওয়ার জামাত শুরু হবে বলে জানান। মসজিদ আল তাকওয়ার ঈমাম তৌফিক নামাজের ঈমামতি করেন। এছাড়াও আলহেরা মসজিদ, মসজিদ মোহাম্মদ এবং এবসিকন সিটির মসজিদ দারুস সালামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদের নামাজের মুনাজাতে মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী জানান, নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সোমবার সকালে আটলান্টিক সিটির বিভিন্ন মসজিদে প্রাসী বাংলাদেশি মুসলিমরা ঈদের নামাজ আদায়ের জন্য সমবেত হন। বড়দের সাথে ছোটরাও রং-বেরংয়ের পায়জামা-পাঞ্জাবি পরে ঈদের জামাতে অংশ নেয়। ঈদ জামাতে বিপুল সংখ্যক মহিলার অংশগ্রহন ছিল লক্ষ্যণীয়। উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনে এদিন সকাল থেকেই প্রবাসী বাংলাদেশি মুসলিমরা ঈদ আনন্দে শরীক হতে নিজেদেরকে উজাড় করে দিয়েছিলেন।
মসজিদ আল হেরা- আটলান্টিক সিটির ২৪২৬, আটলান্টিক এভেনিউস্থ বাংলাদেশি আমেরিকানদের অর্থায়নে নির্মিত ও তাদের ব্যবস্থাপনায় পরিচালিত আল হেরা মসজিদে ঈদের জামাতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি মুসলিম সহ অন্যান্য কমিউনিটির মুসলিমরাও অংশ নেন। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি মুসলিম মহিলাও ঈদের জামাতে অংশ নেয়। ঈদের নামাজে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সুখ-সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। এখানে ঈদের জামাতে ইমামতি করেন মসজিদ আল হেরার খতিব মুহাদ্দিস আজিম উদ্দিন। এখানে দু’টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
মসজিদ আল হেরার সভাপতি নজরুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন চৌধুরী, প্রকল্প পরিচালক ওবায়দুল্লাহ চৌধুরী ও সাবেক সভাপতি মো: জসীমউদ্দীন মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তাঁরা মসজিদের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে মুসল্লীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। ঈদের নামাজ শেষে শিশু-কিশোরদের মাঝে ডোনাট, জুস, খেলনা বিতরণ করা হয়।
ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি- বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আটলান্টিক সিটির ১৬, উওর ফ্লোরিডা এভিনিউতে অবস্থিত বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হয়েছে ঈদের অন্যতম বৃহওম জামাত। এখানে বিপুল সংখ্যক মুসল্লী ঈদের নামাজ আদায় করেন। পুরুষদের পাশাপাশি মহিলারাও এখানে ঈদের নামাজ আদায় করেন। এখানে সকাল নয়টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ শুরু হয় এবং নামাজ পরিচালনা করেন হাফেজ আসিফ আল আজাদ।
ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির প্রতিষ্ঠাতা মো: ইকবাল হোসেন মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এছাড়া আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র মুসল্লীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের নামাজ শেষে শিশু-কিশোরদের মাঝে মিষ্টি, ডোনাট, আইসক্রিম, জুস, খেলনা বিতরণ করা হয়।
মসজিদ আল তাকওয়া- আটলান্টিক সিটির ৩৫৩৬-৩৮ আটলান্টিক এভিনিউতে অবস্থিত মসজিদ আল তাকওয়ার উদ্যোগে ঈদুল ফিতরের অন্যতম বৃহৎ জামাত অনুষ্ঠিত হয় মসজিদ সংলগ্ন রাস্তায়। সকাল নয়টায় মসজিদ আল তাকওয়ার ঈদের নামাজ শুরু হয়। মসজিদ আল তাকওয়ার ইমাম শেখ তৌফিক আজিজ ঈদের নামাজে ইমামতি করেন। বিপুল সংখ্যক মুসল্লী এখানে ঈদের নামাজ আদায় করেন। মসজিদের ভেতরে অনুষ্ঠিত ঈদের নামাজে মহিলাদের ব্যাপক অংশগ্রহন ছিল বেশ লক্ষ্যণীয়। আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র মুসল্লীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
অপরদিকে, ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের নিউজার্সী, কানেকটিকাট, ম্যারিল্যান্ড, পেনসেলভেনিয়া, ভার্জেনিয়া, ওয়াহিও, ফ্লোরিডা, ম্যাসেচুসেটস, নর্থ ক্যারোরিনা, সাউথ ক্যারোলিনা, জর্জিয়া, মিশিগান, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, এরিজোনা, নিউ হ্যামশায়ার, রোড আইল্যান্ড, ওয়াশিংটন, ইলিনয়, মিনেসোটা, আলাবামা, কানসাস, লুইজিয়ানা সহ প্রভৃতি স্টেটে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হওয়ার খবর পাওয়া গেছে।
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা
- Trump Admin Rescinds Public Charge Rule
- BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX
- EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation
