শাড়ি ক্যান্সার

বছরের পর বছর একই স্থানে শাড়ির গিট বাঁধা নারীস্বাস্থ্যের জন্য ঝুঁকি নিয়ে আসছে বলে সতর্ক করেছেন ভারতীয় চিকিত্সকরা। তারা ত্বকের এই সমস্যার নাম দিয়েছেন শাড়ি ক্যান্সার। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সাময়িকীর নভেম্বরের সংখ্যায় এই নিয়ে একটি লেখা ছাপা হয়েছে, যা নিয়ে সোমবার প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। শাড়ি ক্যান্সার নিয়ে গবেষণারত মুম্বাইয়ের গ্রাণ্ড মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক জি ডি বকশী জানান, গত দুই বছরে তিনি তিনজন কোমরের ত্বকের ক্যান্সারের রোগী পেয়েছেন। তিনি এর নাম শাড়ি ক্যান্সার দিয়েছেন। তবে এই বিষয়টি নিয়ে এখনো তেমন সচেতনতা গড়ে ওঠেনি বলে মনে করেন তিনি। শাড়ি কীভাবে ক্যান্সারের কারণ হতে পারে, তা জানিয়ে ডা. বকশী বলেন, শাড়ি পরা হয় পেটিকোটের ওপর। পেটিকোটটি সাধারণত সরু একটি সুতা দিয়ে বাঁধা হয়। তার ওপর পড়ে শাড়ির গিট। দীর্ঘদিন ধরে একইভাবে পরার ফলে কোমরের ছোট একটি জায়গার ওপর ব্যাপক চাপ পড়ে এবং ত্বক স্বাভাবিক রঙ হারাতে থাকে। সমস্যাটি জটিল না হওয়া পর্যন্ত কেউ চিকিত্সকের কাছে আসেন না। শাড়ির ক্ষেত্রে এই ধরনের স্বাস্থ্য ঝুঁকি দেখা দিলেও প্যান্ট কিংবা বেল্ট পরলে তা হয় না কেন— জানতে চাইলে বকশী বলেন, প্যান্টের ক্ষেত্রে বেল্টের প্রস্থ বেশি হয়, ফলে কোমরের বড় অংশ জুড়ে চাপ ভাগ হয়ে যায়। কিন্তু পেটিকোটের রশিটি হয় অত্যন্ত সরু। যারা শাড়ি পরেন, ঝুঁকি এড়াতে তাদের গিট খুব টাইট না করতে এবং রশির প্রস্থ বাড়ানোর পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা। তারা বলছেন, অভ্যাস বদলালেই যেহেতু ঝুঁকি এড়ানো যায়, তাই সহজেই এই ধরনের স্বাস্থ্যসমস্যা প্রতিরোধ করা সম্ভব। আর সমস্যা হলে প্রয়োজন দ্রুত চিকিত্সকের পরামর্শ নেয়া।ইত্তেফাক
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests