Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে চাঁদপুর-২ আসনের সাংসদ নুরুল আমিন রুহুলের সাথে প্রবাসী মতলব বাসীর মতবিনিময়: মতলবে গ্যাস সরবরাহের দাবি (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 52 বার

প্রকাশিত: May 11, 2022 | 3:28 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে চাঁদপুর-২ আসনের সাংসদ ও আইসিটি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নুরুল আমিন রুহুলের সাথে প্রবাসী মতলব সমিতি’র আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে গত ৮ মে রোববার সন্ধ্যায় আনন্দঘন পরিবেশের এ সভায় বিপুল সংখ্যক মতলববাসী উপস্থিত ছিলেন। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
সমিতির উপদেষ্টা আহমেদ আহসান মেহেদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: নাজির উদ্দিন পাটওয়ারী (সোহেল) ও সাবেক সাধারণ সম্পাদক ভবতোষ চন্দ্র সাহার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদআজাদ। মঞ্চে আরও উপবিষ্ট ছিলেন প্রধান অতিথি নুরুল আমিন রুহুলের সহধর্মীনি পারভীন রোকসানা, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য কবির রতন, মুক্তিযোদ্ধা মো. হারুন মিয়া, ইঞ্জিনিয়ার সাঈদ ও সভাপতি রবিউল আলম।
প্রধান অতিথি নুরুল আমিন রুহুলকে ফুল দিয়ে বরণ করে নেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মো: শাকিল মিয়া, প্রতিষ্ঠাতা সদস্য কবির রতন ও মিয়া ওবায়েদুর রহমান। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সাংসদ নুরুল আমিন রুহুলকে ক্রেস্টও প্রদান করা হয়।
সভায় নুরুল আমিন রুহুল আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রয়েছে প্রবাসীদের। প্রবাসীরা যাতে সহজে দেশে বিনিয়োগ করতে পারে সে পরিবেশ নিশ্চিত করেছে সরকার। বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে তিনি দেশে বেশি বেশি বিনিয়োগের আহবান জানান প্রবাসীদের।
বক্তারা মতলবের উন্নয়নে সাংসদ নুরুল আমিন রুহুলের অবদানের কথা স্মরণ করে গ্যাস সরবরাহ সহ মতলবের সার্বিক উন্নয়ন ও সমস্যা সমাধানে তাকে আরও ভুমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ফয়েজ উল্ল্যাহ মিয়া, ফারক হোসেন পাটওয়ারী, সরোয়ার হোসেন ফারুকি, হাবিবুর রহমান, জয়নাল আবেদীন, মিয়া ফয়েজ, সাহিদা খানম সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, নিউইয়র্কে বসবাসরত মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার প্রবাসীরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি রবিউল আলম এবং সাধারণ সম্পাদক মো: নাজির উদ্দিন পাটওয়ারী (সোহেল) অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV