Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সাংবাদিকদের সাথে মতবিনিময় : যুক্তরাষ্ট্রের বিভিন্ন সিটিতে খলিল বিরিয়ানি প্রতিষ্ঠার স্বপ্ন খলিল’স ফুডের কর্ণধার খলিলের (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 198 বার

প্রকাশিত: May 11, 2022 | 5:00 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কসের খলিল’স ফুডের কর্ণধার মো. খলিলুর রহমান বলেছেন, খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের বিভিন্ন সিটিতে খলিল বিরিয়ানির শাখা প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হবে। এলক্ষে প্রথমেই নিউইয়র্ক সিটির জ্যামাইকা এলাকায় বড় জায়গা খোঁজা হচ্ছে। ক্রমান্বয়ে অন্যান্য সিটিতে খলিল বিরিয়ানি প্রতিষ্ঠা করা হবে। তিনি গত ৯ মে সোমবার খলিল হালাল চাইনিজে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
মার্কিন প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ডপ্রপ্ত শেফ খলিলুর রহমান এসময় বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা আর নিউইয়র্কের মিডিয়ার সহযোগিতায় আমার এতদূর আসা সম্ভব হয়েছে। সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, আমি একজন সার্টিফায়েড সেফ হিসাবে রান্না করি সত্য কিন্তু এই রান্নার খবরটা দেশে-বিদেশে সবার কাছে তুলে ধরে খলিল বিরিয়ানীকে ব্রান্ড হিসেবে পরিচিত করেছে মিডিয়া। তার ডাকে সাড়া দিয়ে অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সাংবাদিক শামীম আল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিব রহমান।
মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমদ, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, সাপ্তাহিক বাংলাদেশের উপদেষ্টা আনোয়ার হোসাইন মঞ্জু, সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, মিলেনিয়াম টিভি২৪ এর সিইও নূর মোহাম্মাদ, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী, ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক এবং নিউজ২৪ইউএসএ.কম’র প্রধান সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাবুদ্দিন সাগর, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান, সাপ্তাহিক মুক্তচিন্তা সম্পাদক ফরিদ আলম, সাপ্তাহিক ঠিকানার বার্তা সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম, হককথা ও বার্তা সংস্থা ইউএনএ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, আজকালের বিশেষ প্রতিনিধি মনোয়ারুল ইসলাম ও সনজীবন সরকার, সময় টিভির নিউইয়র্ক প্রতিনিধি হাসানুজ্জামান সাকি, বাংলাভিশনের নিউইয়র্ক প্রতিনিধি ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী, প্রথম আলোর চীফ রিপোর্টার মনজুরুল হক, প্রবাসনিউজ.কম’র সম্পাদক শামীম আহমেদ, সাংবাদিক শাহেদ আলম, সাংবাদিক দিদার চৌধুরী, আইটিভির সিইও মাওলানা শহীদ উল্লাহ, টাইম টিভির অন্যতম পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু, টিবিএন২৪-এর প্রতিনিধি এএফ মিসবাহউজ্জামান, একুশে টিভির নিউইয়র্ক প্রতিনিধি সৈয়দ মাসুদুল কবির, ইউএসবাংলা টুইন্টি ফোর সম্পাদক আব্দুল হামিদ, নবযুগের শামসুন্নাহার নিম্মি, আইবিটিভির ক্যামেরা পার্সন হাসান মাহমুদ, তুষার পিকের মোতাসিম বিল্লাহ তুষার প্রমুখ।
অনুষ্ঠানে সাংবাদিকদের সম্মানে নৈশভোজের আয়োজন এবং সাংবাদিকদের ফুল দিয়ে বরণ করে উপহার সামগ্রী প্রদান করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ