কুলাউড়া বাংলাদেশ এসোসিয়েশনের নির্বাচন ৫ জুন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: যুক্তরাষ্ট্র প্রবাসী মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাবাসীদের সামাজিক সংগঠন ‘কুলাউড়া বাংলাদেশ এসোসিয়েশন অব ইউএসএ’র নির্বাচনের তফসিল পুনরায় ঘোষণা করা হয়েছে। এতে আগামী ৫ জুন রোববার নির্বাচনের দিন-তারিখ নির্ধারণ করা হয়েছে। জ্যামাইকার তাজমহল পার্টি হলে এই নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। খবর ইউএনএ’র।

সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার সিরাজউদ্দিন আহমদ সোহাগ জানান, ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারী আমরা (নির্বাচন কমিশন) নির্বাচনের প্রথম তফসিল ঘোষণা কিেছলাম। কিন্তু ভয়াবহ করোনা মহামারীর কারণে কয়েক দফা উদ্যোগ নিয়েও যুক্তিসঙ্গত কারণেই নির্বাচন করা সম্ভব হয়নি। অবশেষে গত ১৩ মার্চ অনুষ্ঠিত নির্বাচন কমিশনের সভার সিদ্ধান্ত মোতাবেক চলতি বছরের মে অথবা জুন মাসের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পরিস্থিতি বিবেচনা করে স্থগিতকৃত নির্বাচন সম্পন্ন করতে তফসিল ‘আংশিক পরিবর্তিত ও সংযোজিত’ করে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, ৫ জুন রোববার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানে তিনি সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের অপর সদস্যরা হলেন: মোহাম্মদ আব্দুল জলিল, জাবেদ খসরু, সাহেদ দেলওয়ার চৌধুরী ও মোহাম্মদ মুকিত চৌধুরী। প্রেস রিলিজ,
ইউএসএনিউজঅনলাইন/মঈনুল
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion