জাতিসংঘ পিসবিল্ডিং কমিশনের নেতৃত্বে বাংলাদেশ

জাতিসংঘের পিসবিল্ডিং কমিশনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি এ কে আব্দুল মোমেন এক বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত এ নির্বাচনে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয় বাংলাদেশকে। এর মধ্য দিয়ে জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা সংক্রান্ত নীতিনির্ধারণী এ সংস্থায় বাংলাদেশ প্রথমবারের মতো নেতৃত্বের দায়িত্ব পেল। এ বিষয়ে রাষ্ট্রদূত মোমেন বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ক্ষমতায়ন ও উন্নয়নের যে মডেল উপস্থাপন করেছিলেন, তার স্বীকৃতি হিসেবেই বাংলাদেশকে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নেতৃত্ব দেয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। এ কমিশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পিসবিল্ডিং কমিশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ইন্দোনেশিয়া, ভারত, জাপান, ফ্রান্স, ইউক্রেন, ব্রাজিল, চিলি, তিউনেশিয়া, এল সালভাদর, নাইজেরিয়া এবং ক্রোয়েশিয়ার প্রতিনিধিরা বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে আব্দুল মোমেন জানান। সূত্র বিডিনিউজ,মানবজমিন
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency