Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বর্ণিল বৈশাখী শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাফা’র বাংলা নববর্ষ উদযাপন (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: May 13, 2022 | 5:41 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের অন্যতম বাংলা সংস্কৃতি চর্চা ও শিক্ষা কেন্দ্র বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস-বাফা বৈশাখী শোভাযাত্রাসহ উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছে বাংলা নববর্ষ। হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত বাঙালী নববর্ষ উদযাপন উপলক্ষ্যে বাফা গত ৮ মে রোববার নিউইয়র্কের ব্রঙ্কসে বৈশাখী শোভাযাত্রা ছাড়াও আয়োজন করে বাফার শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
এদিন দুপুর দেড়টায় বঙ্কসের বাঙালী অধ্যুষিত স্টারলিং-বাংলাবাজার এলাকায় নতুন প্রজন্মের ব্যাপক অংশ গ্রহণে বৈশাখী শোভাযাত্রা এবং বাফা কার্যালয়ের পাশের রাস্তায় বিকেল ৩টায় পরিবেশিত হয় উন্মুক্ত সাংস্কৃতিক পরিবেশনা। উৎসবে ভিন্ন মাত্রা দেয় বাফার শিল্পীদের মনোমুগ্ধকর সব পরিবেশনা। বিশেষ দৃষ্টি কাড়ে নতুন প্রজন্মের শিশু-কিশোর-কিশোরীদের ব্যাপক উপস্থিতি।
বাফার নির্বাহী পরিচালক মারজিয়া স্মৃতি ও বৈশাখী শোভাযাত্রার উদ্যোক্তা ফরিদা ইয়াসমিনের নের্তৃত্বে বাফার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক, প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্ম, কমিউনিটি’র বিশিষ্ট ব্যক্তি বর্গ সহ সর্বস্তরের প্রবাসী বাঙালীদের ব্যাপক অংশ গ্রহণে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। স্টারলিং-বাংলাবাজার এভিনিউ থেকে শুরু হয়ে বর্ণিল শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাফা কার্যালয়ের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বাংলা নববর্ষ সম্বলিত সুশোভিত ফেস্টুন, প্ল্যাকার্ড সহ রং বেরং এর পোশাক পরে, নতুন সাঁজে সজ্জিত হওয়ায় উৎসব প্রাঙ্গণে সৃষ্টি হয় ভিন্ন আমেজের। জমজমাট এ উৎসব প্রবাসে হয়ে ওঠে একখন্ড বাংলাদেশ। নষ্টালজিক অনুভুতি খুঁজে পান প্রবাসী বাঙালিরা।
শোভাযাত্রা শেষে বিকেল ৩টায় বাফা কার্যালয়ের পাশের রাস্তায় শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে বাঙালির প্রাণের এ উৎসবে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। বাফা শিল্পীরা মনোমুগ্ধকর নাচে গানে মাতিয়ে রাখেন দর্শক-শ্রোতাদের। ছাত্র, শিক্ষক, অভিভাবক এবং অতিথিদের প্রাণ চাঞ্চল্যে আর বৈশাখী আমেজে মুখরিত হয়ে ওঠে বাফা প্রাঙ্গণ। নতুন প্রত্যাশায় প্রাণের উচ্ছ্বাস-আনন্দে মেতেছিল বাফা।
বাফা’র প্রতিষ্ঠাতা ফরিদা ইয়াসমিন এবং নির্বাহী পরিচালক মারজিয়া স্মৃতি বৈশাখী আয়োজনে অংশ নেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান। তারা এ আয়োজনে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মের অংশ গ্রহণে বাফার অনন্য এ আয়োজন মনে রাখার মত। প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের ঐতিহ্যবাহী কৃষ্টি-কালচার ছড়িয়ে দিতে অনন্য ভূমিকা রাখবে এ আয়োজন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ