ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, যুক্তরাষ্ট্রের এক স্কুল শিক্ষিকা অভিযুক্ত

ডেস্ক: যুক্তরাষ্ট্রের এক স্কুল শিক্ষিকার বিরুদ্ধে তার ছাত্রকে ভোদকা পান করিয়ে একজনের সামনে আরেকজনের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ গঠন করা হয়েছে। উত্তর ডাকোটার হেবরন হাইস্কুলের ইংরেজি শিক্ষিকা জেনিফার স্কলেজ (২৫) গত নভেম্বরে তার স্কুলের দুই ছাত্রের সঙ্গে এমন অবাক কাণ্ড ঘটিয়েছেন। অভিযোগপত্রে জানা যায়, ওই শিক্ষিকা ১৬ থেকে ১৮ বছরের চার ছাত্রকে তার বাড়িতে নিয়ে যান। তিনি তাদের সঙ্গে ভোদকা পান করলে তাদের দু’জন তার বেডরুমে ঘুমিয়ে পড়ে। এই সুযোগে জেনিফার অপর দু’জনকে বিছানায় নিয়ে যান এবং তাদের দু’জনের মাঝখানে শুয়ে অনৈতিক কাজ শুরু করেন। অপরজনকে আহ্বান করলে সে তা প্রত্যাখ্যান করে। আর এসব ওই দুই ছাত্রের ইচ্ছার বিরুদ্ধেই তিনি করেছেন বলে তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানায় উল্লেখ রয়েছে। জেনিফার ওই চার ছাত্রকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় তাদেরকে কেউ দেখে ফেললে তারা কুকুরের পরিচর্চা করতে ওই শিক্ষিকার বাড়িতে গিয়েছিল বলে উত্তর দিতে শিখিয়ে দেন। এই ঘটনাটি শোনার পর স্কুল কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করলে তিনি ইস্তফা দিয়ে মিনেসোটায় চলে যান। সেখানে তার বিরুদ্ধে তদন্ত হলে প্রসিকিউটররা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।মানবজমিন
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের