Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মাইমোনাইডেজ হসপিটাল এর সিইও ও প্রেসিডেন্ট এর সাথে কমিউনিটি নেতৃবৃন্দের সৌহার্দপূর্ণ মত বিনিময়

অনলাইন ডেস্ক পঠিত: 177 বার

প্রকাশিত: May 15, 2022 | 11:49 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: নিউ ইয়র্ক এর অত্যন্ত সনামধন্য হসপিটাল মাইমোনাইডেজ হসপিটাল এর সিইও প্রেসিডেন্ট কেন গিভস ভাইস প্রেসিডেন্ট ডগলাস জ্যাবলন সহ অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের সাথে কমুনিটির নেতৃবৃন্দের চিকিৎসা সেবা নিয়ে এক আন্তরিক সৌহার্দ পূর্ণ মত বিনিময় অনুষ্ঠিত হয় ।  কোনি আইল্যান্ড এর টাকিস বায়টি রেস্টুরেন্ট . এই প্রথম কোনো হাসপাতাল এর শীর্ষ কর্মকর্তার সাথে স্বাস্থ্য বিষয় কমুনিটির নেতৃবৃদ্ধের সাথে মত বিনিময় অনুষ্ঠিত হয়. কমিউনিটি নেতৃবৃন্ধ ইমার্জেন্সি রুম দীর্ঘ অপেক্ষা কমিয়ে আনা , আমাদের নতুন প্রজন্মের পাস্ করা ডাক্তার দের বেশি বেশি রেসিডেন্সি করার সুজুগ দেয়া ,পার্কিং সমস্যা , রুগী রিলিজ করার সময় অনাহুত কাল ক্ষেপন ,আরো বেশি বাংলা ট্রান্সলেটর নিয়োগ দেয়া সহ আরো অনেক বিষয় নিয়ে নেতৃবৃন্ধ সিইও এর কাছে দাবি জানান।

 সিইও কেন গিবস তার বক্তৃতায় প্রতিটি দাবি নিয়ে কথা বলেন. বাংলাদেশী নতুন ডাক্তার দের রেসিডেন্সি বিষয়ে তিনি আরো বেশি সুজুগ দেয়া হবে বলে জানান . অন্যান্য দাবির ব্যাপারে তিনি বলেন এর অনেক গুলুই ইতি মধ্যে পূরণ হয়েছে বা প্রক্রিয়াধীন আছে. তিনি বলেন আমরা সেবার ব্যাপারে জাতি , ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য যাতে সমান অধিকার প্রতিষ্ঠিত হয়সে ব্যাপারে শতভাগ সসেস্ট থাকি. তিনি আরো উল্লেখ করেন আমরা চাই আরো বেশি বেশি বাংলাদেশী এই হসপিটাল এর চিকিৎসা সেবা নিক অন্যান্য কমুনিটির মতো ,সে জন্যই আজকের এই রিলেসন বিল্ডিং মিটিং. তিনি বলেন এই সরাসরি আলোচনায় অংশ নিতে পেরে তিনি খুবই আনন্দিত. তিনি আরো জানান দীর্ঘ ১১০ বছর যাবৎ এই হাসপাতাল কমুনিটির সেবা করে আসছে. সভায় হসপিটাল এর পক্ষে আরো উপস্থিত ছিলেন ইসাম মাহাল্লা কমিউনিটি রিলেশনস অ্যাডভোকেট ,ডোরিয়ান ব্রিটো ডিরেক্টর পপুলেশন হেলথ ,

কমিউনিটি নেতৃবৃন্ধর মধ্যে বক্তব্য রাখেন : সর্বজনাব আবুল হাশেম সভাপতি বাংলাদেশ মুসলিম সেন্টার ,হেলাল উদ্দিন সভাপতি বায়তুল জান্নাহ জামে মসজিদ , নাজমুল হাসান মানিক সভাপতি গ্রেটার নোয়াখালী সোসাইটি , ডক্টর মুফতি সায়েদ আনসারুল করিম ইমাম বেলাল মসজিদ, ডাক্তার এনামুল হক সভাপতি কুমিল্লা সোসাইটি , আহসান হাবিব সভাপতি নিউ ইয়র্ক লায়ন্স ক্লাব ,এস এম ফেরদৌস সভাপতি সন্দ্বীপ ইউনাইটেড এস পি , ওমর ফারুক সাধারণ সম্পাদক বায়তুল জান্নাহ মসজিদ , মোহাম্মদ সেলিম সাধারণ সম্পাদক চট্টগ্রাম সমিতি , ডাক্তার সবুর , সভায় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ হানিফ সাবেক সভাপতি চট্টগ্রাম সমিতি., মনির উদ্দিন সভাপতি চট্টগ্রাম সমিতি ,মোশারফ সবুজ সাধারণ সম্পাদক কোম্পানীগঞ্জ সমিতি ,ইউনুস সরকার সাবেক সাধারণ সম্পাদক কুমিল্লা সোসাইটি ,হাফেজ আশরাফ উল্লাহ ইমাম বায়তুল জান্নাহ জামে মসজিদ ,আহসান উল্লাহ বাচ্চু দারুল জানাহ মসজিদ ,সহ আরো অনেকে

এই অনুষ্ঠিনটির সার্বিক আয়োজনে ছিলেন অল এশিয়ান আমেরিকান ফাউন্ডেশন (ট্রিপল ফাউন্ডেশন) এর সভাপতি কমুনিটির অত্যন্ত পরিচিত মুখ কাজী আজম , তাকে সার্বিক সহযোগিতা করেন অল এশিয়ান আমেরিকান ফাউন্ডেশন (ট্রিপল ফাউন্ডেশন ) এর সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ

রাতে খাবার পরিবেশনের মাধমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন কাজী আজম . তিনি এই চমৎকার আয়োজনে উপস্থিত হয়ে এটিকে সফল করার জন্য উপস্থিত সকল কে ধন্যবাদ জানান

সভাটি সঞ্চালনা করেন ত্রিপল ফাউন্ডেশন এর সেক্রেটারি ফিরোজ আহমেদ .সভায় বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিক উপস্থিত ছিলেন.

প্রেস রিলিজ

ইউএসএনিউজঅনলাইন/মঈনুল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
Situs Streaming JAV