রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ে ফ্লোরিডা অঙ্গরাজ্যের প্রাইমারিতে মিট রমনির জয়

রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ে ফ্লোরিডা অঙ্গরাজ্যের প্রাইমারিতে মিট রমনি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাইয়ের জন্য মঙ্গলবার অনুষ্ঠিত এ নির্বাচনে এখন পর্যন্ত মোট ৬১ শতাংশ ভোটে গণনা করা হয়েছে। এর মধ্যে ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর মিট রমনি পেয়েছেন ৪৭ শতাংশ এবং সাবেক স্পিকার নিউট গিংরিচ পেয়েছেন ৩২ শতাংশ ভোট। এ ছাড়া রিক সান্তোরাম ১৩ শতাংশ ও রন পল পেয়েছেন ৭ শতাংশ ভোট। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রিপাবলিকান দলের প্রাইমারিতে ফ্লোরিডার ভোটযুদ্ধ ছিল সবচেয়ে আলোচিত। ভোটারদের কাছে অর্থনীতির দিকটিই বেশি গুরুত্ব পেয়েছে। আগেই বিভিন্ন জরিপের ফলাফলে রমনির বিপুল বিজয়ের ইঙ্গিত ছিল। চারটি অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের প্রাইমারি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে নিউ হাম্পশায়ার ও ফ্লোরিডায় মিট রমনি জয়ী হয়েছেন। শনিবার নেভাদা অঙ্গরাজ্যে পরবর্তী প্রাইমারি অনুষ্ঠিত হবে।মানবজমিন
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency