Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

রোমের তরভেরগাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বঙ্গবন্ধু ও বাংলাদেশের গল্প শোনালেন বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম

অনলাইন ডেস্ক পঠিত: 23 বার

প্রকাশিত: May 18, 2022 | 3:24 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ও দর্শনের পথ ধরেই আজকের বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে; বঙ্গবন্ধুর কালোত্তীর্ণ রূপকল্প ও দর্শনেরই ফসল বর্তমানের বাংলাদেশ প্রধানমন্ত্রীর সুযোগ্য ও দূরদর্শী নেতৃত্বের ফলেই জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলা’ এখন বাস্তবতার দ্বারপ্রান্তে। রোমের University of Tor Vergata এর Global Conversation শীর্ষক সেমিনারে আজ রাষ্ট্রদূত “Bangladesh & Bangabandhu in the Evolving Geopolitical Context of South Asia and Beyond শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। 

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত বিভিন্ন দেশের প্রায় ১৫০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে প্রবন্ধ উপস্থাপনকালে রাষ্ট্রদূত বাংলাদেশ ও বঙ্গবন্ধু এক সুতোয় গাঁথা এবং সে সূত্র ধরে বাংলাদেশের ভাষা আন্দোলন ও স্বাধিকার প্রতিষ্ঠার বিভিন্ন পর্যায়ে বঙ্গবন্ধুর ভূমিকা উল্লেখ করেন। বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক অগ্রযাত্রার সার্থক রূপায়নে জাতির পিতার প্রদর্শিত পথই যে নেপথ্যে অবদান রেখে চলছে সে বিষয়ে আলোকপাত করে জনাব আহসান শিক্ষার্থীদের সামনে বঙ্গবন্ধুর জীবন দর্শনের কিছু দৃষ্টান্ত তুলে ধরেন। বিশ্ব শান্তি ও মানবতার কল্যাণে নিবেদিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৃহীত কালজয়ী বিভিন্ন উদ্ধৃতি এবং তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বদলে যাওয়ার গল্প শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ জাগায়। বাংলাদেশের চলমান উন্নয়ন অভিযাত্রা, ভবিষ্যৎ রূপকল্প ও অনন্য সাফল্যসমূহ তুলে ধরার পাশাপাশি বিদ্যমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থানও পর্যালোচনা করা হয়। এসময় দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর দেখানো মূলনীতিসমূহ যে এখনো প্রাসঙ্গিক এবং কার্যকর সে বিষয়ে রাষ্ট্রদূত তাঁর অভিজ্ঞতার আলোকে পর্যালোচনা তুলে ধরেন।

উক্ত সেমিনারে বাংলাদেশ ও বঙ্গবন্ধুর উপর নির্মিত একটি তথ্যচিত্রও সকল শিক্ষার্থীর সামনে প্রদর্শন করা হয় যা বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অভীষ্ট সম্পর্কে তাদেরকে অবহিত করে। বাংলাদেশ ও বঙ্গবন্ধু, বাংলাদেশ এর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, ভূ-রাজনৈতিক কৌশল এবং বিশ্ব রাজনীতিতে এর অবস্থান ইত্যাদি বিষয়ে  রাষ্ট্রদূত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উপর তথ্য ও উপাত্তসহ তুলে ধরেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট কয়েকজন শিক্ষক এবং দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, খ্যাতিমান তরভেরগাতা বিশ্ববিদ্যালয়ে (University of Tor Vergata) ইতালির দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ছাত্র-ছাত্রী   (প্রায় ৩৫,০০০) অধ্যয়ন করে। দূতাবাসের চলমান জনকূটনীতি কার্যক্রমের অংশ হিসেবে দূতাবাস বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে সেমিনারটি আয়োজন করে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ