Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

উত্তর আমেরিকার হটডগের সাথে জাপানি হটডগের সংমিশ্রণে ভিন্ন স্বাদের হটডগ ‘জাপাডগ’

অনলাইন ডেস্ক পঠিত: 117 বার

প্রকাশিত: February 2, 2012 | 4:45 PM

হটডগ প্রিয় নিউইয়র্কবাসীর। তবে তাদের জন্য ভিন্ন স্বাদের হটডগ তৈরি করেছেন জাপানি শেফ নারিকি তামুরা। উত্তর আমেরিকার হটডগের সাথে জাপানি হটডগের সংমিশ্রণে আলাদা স্বাদের এই হটডগ তৈরি করা হয়েছে। এজন্য ‘জাপাডগ’ নামে নতুন নামকরণও করা হয়েছে হটডগের।
তামুরা গত জানুয়ারি মাসে নিউইয়র্কে জাপাডগের প্রথম রেস্তোরাঁ খুলেছেন। ইতোমধ্যেই নিউইয়র্কবাসী যেন হুমড়ি খেয়ে পড়েছেন তার রেস্তোরাঁয়। নারিকি জাপাডগ নামের এই সুস্বাদু হটডগ তৈরিতে সামুদ্রিক শৈবাল ও গরুর মাংস ব্যবহার করেছেন। জাপানি সামুদ্রিক শৈবাল, টেরিয়াকি সস এবং গরুর মাংস দিয়ে তৈরি এই হট ডগ সম্পূর্ণ ভিন্ন স্বাদের।
নারিকি সাত বছর আগে কানাডায় কাজ করার সময় তাঁর মাথায় এই বিশেষ ধরনের হটডগ তৈরির পরিকল্পনা আসে। তিনি ৩৩ হাজার মার্কিন ডলার দিয়ে তার এই পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেন। তাঁর চিন্তা ছিল প্রাচ্য এবং পাশ্চাত্যের স্বাদের সংমিশ্রণে ভিন্ন একটি স্বাদের জন্ম দেওয়া। তিনি বলেন, ‘ভ্যাঙ্কুভারে অনেক রকমের হট ডগ আছে। আমি জাপানে থাকাকালীন জাপানি ও উত্তর আমেরিকার হট ডগের মিশ্রণে আলাদা স্বাদের হট ডগ তৈরির কথা ভেবেছিলাম’।
একটি শিশুকে সঙ্গে নিয়ে নারিকি এবং তাঁর স্ত্রী রাস্তার পাশে একটি ছোট দোকানে এই হট ডগ বিক্রি শুরু করেন। নারিকি বলেন, প্রথমে তিনি দিনে ১০ টি করে হটডগ বিক্রি করতেন। কিন্তু তিনি দেখেন এই ১০ জন ক্রেতার বেশ মজা করে খাচ্ছেন এবং একে অপরের সাথে এর স্বাদ নিয়ে আলাপ করছে। তিনি এই ক্রেতাদের কাছ থেকে উত্সাহ পেয়েই বেশি করে হটডগ তৈরি করতে শুরু করেন।
নারিকির এখন কানাডাতে একটি রেস্তোরাঁয়, চারটি এক্কা গাড়ির ভ্রাম্যমাণ হটডগের দোকান আছে। এর সঙ্গে যুক্ত হলো নিউইয়র্কের এই রেস্তোরাঁটি। তিনি জানান, একটি হট ডগ পাঁচ ডলার থেকে ১০ ডলারে বিক্রি হয়। তবে কোন কোন ক্রেতা ৩০ ডলার দিয়েও এটা কিনতে চান বলে তিনি জানান।
এরিক হল্ট নামের এক ক্রেতা বলেন, ‘এই হটডগ খুবই উন্নতমানের এবং এটা খেতে খুবই সুস্বাদু।’ আলিভ বার্নান নামে আরেক ক্রেতা বলেন, ‘আমি এই প্রথম এটা খাচ্ছি। এর স্বাদে আমি অভিভূত’।
নারিকি জানালেন, ‘আমি আমেরিকার সব শহরে এবং আমার নিজ দেশ জাপানেও সুস্বাদু এই জাপাডগ পৌঁছে দিতে চাই’। রয়টার্স।প্রথম আলো
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ