নিউইয়র্কে লিঙ্কন হসপিটাল অডিটরিয়ামে উৎসবমুখর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কসের লিঙ্কন হসপিটাল অডিটরিয়ামে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ মে বৃহস্পতিবার বিকেলে ব্রঙ্কসের এফ আলী ফাউন্ডেশন, দারুস সালাম মসজিদ ও সাউথ ব্রঙ্কস ইসলামিক সেন্টারের উদ্যোগে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ১ এর মেম্বার শাহজাহান শেখের পরিচালনায় এবং মো. মুক্তাকাউলির সভাপতিত্বে মপ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্টেট সিনেটর লুুইস সিপুলভেদা, এসেম্বলীওম্যান আমান্ডা সেপ্টিমো, ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ১ এর চেয়ারপার্সন আর্লিন পার্কস, ড.
সারোয়াত কে আমির, কমিউনিটি এক্টিভিস্ট ফখরুল আলম, আব্দুস সহীদ, এস এমবোর্স, মার্জিয়া স্মৃতি, মামুন শেখ, ইমাম ইব্রাহীম জাইলো, ইমাম ট্রুবেলি, আবু বাকের ইসাক প্রমুখ। মুসলিম কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা মুসলমানদের রোজা ও ঈদের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। পরে খলিল বিরিয়ানী দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়।
কমিউনিটি বোর্ড মেম্বার শাহজাহান শেখ অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion