Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম: সেবার মান সমুন্নত রাখার নির্দেশ

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: May 21, 2022 | 2:17 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, এম.পি, ২০ মে ২০২২ নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সেবার মান সমুন্নত রেখে আরও জনবান্ধব সেবা প্রদানের জন্য কনস্যুলেটের কর্মকর্তাদের আহবান জানান।
বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও বাংলাদেশ – যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে তিনি যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক কূটনীতি, ডায়াসপোরা কূটনীতি এবং সাংস্কৃতিক কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি কনস্যুলেটের নিজস্ব ভবন ক্রয়ের প্রক্রিয়া বেগবান করার জন্য কনস্যুলেটের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার চিত্র তুলে ধরে – বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করেন।
কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে বৈঠককালে তিনি সরকারের জনবান্ধব সেবাকে আরও মানসম্মত ও দ্রুততার সাথে প্রদানের পরামর্শ দেন। কনসাল জেনারেল প্রতিমন্ত্রীকে কনস্যুলেটের চলমান সার্বিক কর্মকান্ড সম্পর্কে অবহিত করেন এবং প্রতিমন্ত্রীর নির্দেশ পালনে যথাযথ ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন। উক্ত বৈঠকে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি মোঃ মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
কনস্যুলেটে আগমনকালে কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সহ সকল কর্মকর্তা ও কর্মচারী পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এর পর তিনি কনস্যুলেটের সকল শাখার কাজ-কর্ম প্রত্যক্ষ করেন। কনস্যুলেটের বর্তমান কর্মকান্ড এবং নিয়মতান্ত্রিক সেবা প্রদান কার্যক্রমে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।
উল্লেখ্য, জাতিসংঘে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগদান করার উদ্দেশ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বর্তমানে নিউইয়র্ক সফর করছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ