Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

বৃহত্তর ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশী-আমেরিকান পেশাজীবীদের সাথে সংসদীয় প্রতিনিধি দলের মতবিনিময়

অনলাইন ডেস্ক পঠিত: 57 বার

প্রকাশিত: May 22, 2022 | 8:57 AM

এজেডএম সাজ্জাদ হোসেন, ওয়াশিংটন ডিসি : বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধি দল ২১ মে বৃহত্তর ওয়াশিংটন ডিসি এলাকার বাংলাদেশি-আমেরিকান পেশাজীবীদের সাথে মতবিনিময় করেছে এবং ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে তাদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেছে।
বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান বাংলাদেশি-আমেরিকান পেশাজীবীদের দুই দেশের সম্পর্ক গভীর করার প্রধান চালিকা শক্তি হিসেবে অভিহিত করেন।
ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক ও সহযোগিতাকে আরও এগিয়ে নিতে পেশাজীবীরা তাদের বক্তব্যে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
ফারুক খান এ ধরনের সভা নিয়মিত করার ওপর জোর দেন এবং দেশের আরও উন্নয়নের জন্য বাংলাদেশি-আমেরিকান পেশাজীবীদের পরামর্শও চান।
চার সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের অন্যান্য সদস্য নুরুল ইসলাম নাহিদ, নাহিম রাজ্জাক ও কাজী নাবিল আহমেদ বৈঠকে বক্তব্য দেন।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ সহিদুল ইসলাম ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা আরও সম্প্রসারণের জন্য দূতাবাসের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রে পাঁচ দিনের সফর শেষ করে আজ সকালে প্রতিনিধি দলের ঢাকার উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করার কথা রয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ