নিউইয়র্কে বাংলাদেশে সোসাইটির সম্ভাব্য নির্বাচন ২৬ জুলাই!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটি, ট্রাস্টি বোর্ড এবং নির্বাচন কমিশনের যৌথ সভা ২৫ মে বুধবার বিকেলে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ। সভা পরিচালনা করেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার এবং সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সিদ্দিকী। যৌথ সভায় বাংলাদেশ সোসাইটি ইনকের ১৪ নভেম্বরের নির্বাচন আদালতের নির্দেশে স্থগিত, বিভিন্ন বিষয় নিয়ে সোসাইটির বিরুদ্ধে মামলার উদ্ভূত পরিস্থিতি, পরবর্তী করণীয় এবং সার্বিক পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা হয়। এসময় সোসাইটির স্থগিত নির্বাচন আগামী ২৬ জুলাই মঙ্গলবার পুনঃতফসিল করার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে যদি বিশেষ কোনো কারণে ঐদিন নির্বাচন না করা যায় তবে পরবর্তী মঙ্গলবার ২ আগস্ট নির্বাচন করার ব্যাপারে ট্রাস্ট বোর্ড এবং কার্যকরী পরিষদ নির্বাচন কমিশনকে যথাযথ পদক্ষেপ নেয়ার অনুরোধ জানায়।
নির্বাচন কমিশন ট্রাস্টি বোর্ড ও কার্যকরী পরিষদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কার্যকরী পরিষদ এবং ট্রাস্টি বোর্ডের কাছে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য এবং নির্বাচন কমিশনের চেয়ারম্যান জামাল উদ্দিন জনি, ট্রাস্টি বোর্ডের সদস্য আজিমুর রহমান বোরহান, প্রফেসর দেলোয়ার হোসেন, আব্দুল হাসিম হাসনু, ওয়াসি চৌধুরী, শরাফ সরকার ও মোস্তফা কামাল পাশা বাবুল, নির্বাচন কমিশনের সদস্য আব্দুল হাকিম মিয়া, আনোয়ার হোসেন, কাওসারুজ্জমান ও রুহুল আমীন সরকার, সহ-সাধারণ সম্পাদক এম কে জামান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজ কল্যাণ সম্পাদক নাদির এ আইয়ুব, স্কুল ও শিক্ষা সম্পাদক আহসান হাবিব, কার্যকরী পরিষদের ফারহানা চৌধুরী, মঈনুল উদ্দিন মাহবুব, সাদী মিন্টু ও আবুল কাশেম চৌধুরী।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion