Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বর্ণিল আয়োজনে ‘স্টাইল উইথ মি ইনক’র ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ উদ্বোধন (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: June 2, 2022 | 6:09 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বর্ণিল আয়োজনে উদ্বোধন হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এফ-কমার্স প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করা ‘স্টাইল উইথ মি ইনক’র নিজস্ব ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করলো। ১ জুন বুধবার জ্যামাইকার ‘দ্য জাফরান গ্রিল’ রেস্টুরেন্টে এ বর্ণাঢ্য আয়োজনে ডিনার পার্টিও ছিল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‘স্টাইল উইথ মি ইনক’র প্রেসিডেন্ট সুমনা কে. রিমি এবং ইউএস-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই)-এর প্রেসিডেন্ট মো. লিটন আহমেদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিউটিফুল লেডিস অব ইউএসএ’র এডমিন তান্নি আফরিন, ফাহমি সিলভিয়া আখন, নাদিয়া চোধুরী, কুইন্স বিস ইউএসএ’র এডমিন রুমা আহমেদ, আনিকা তাসনিম, রুপন্তি রুপ, তানজিন সুলতানা, সামাজিক উদ্যোক্তা মোহাম্মদ হিমেল, সোসাল এন্টারপেনার, ইউএস-বাংলাদেশ চেম্বারের পরিচালক শেখ ফরহাদ এবং সদস্য ওবায়েদ হোসেন সহ যুক্তরাষ্ট্র প্রবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকার নির্বাহী সম্পাদক লাভলু আনসার, ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক ও নিউজ২৪ইউএসএ.কম সম্পাদক শাখওয়াত হোসেন সেলিম, চ্যানেল আই যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি রাশেদ আহমেদ, এটিএন বাংলা যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি কানু দত্ত, চ্যানেল৭৮৬-এর সম্পাদক মোহাম্মদ শহিদ উল্লাহ, বিডিইয়র্ক সম্পাদক শাহ ফারুক রহমান, তুষার পিকের মোতাসিম বিল্লাহ তুষার প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা এবং তদারকির দায়িত্বে ছিলেন বাংলাদেশী-আমেরিকান ব্যবসায়ীদের সংগঠন ইউএসবিসিসিআই https://usbcci.org এবং ইউএস-বিডি সফটওয়্যার এন্ড টেকনোলজি লিমিটেড usbdsoft.com। ‘স্টাইল উইথ মি’-এর মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের কাজের তদারকির সামগ্রিক বিষয়টি দেখছে ইউএসবিডিসফট। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট মো. লিটন আহমেদ জানান, এই টেকনোলজি প্রতিষ্ঠানটি তাদের গ্রাহকদের জন্য সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে থাকে। ইউএসবিসিসিআই-এর সদস্যদের যেকোনো টেকনোলজিক্যাল সাপোর্টের পাশাপাশি প্রতিষ্ঠানটিতে নানান আকর্ষণীয় সুযোগ-সুবিধা রয়েছে।
ইউএসবিসিসিআই-এর প্রেসিডেন্ট মো. লিটন আহমেদ ‘স্টাইল উইথ মি’-এর প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, বর্তমানে খুবই প্রচলিত একটি শব্দ উদ্যোক্তা। পুরো ব্যবসায় যিনি সম্পূর্ণ ঝুঁকি নেন তিনিই উদ্যোক্তা। বর্তমান পৃথিবীতে পুরুষদের পাশাপাশি নারী উদ্যোক্তাদের সংখ্যা আশানুরূপ হারে বৃদ্ধি পাচ্ছে। এটা অত্যন্ত ইতিবাচক একটি বিষয়। একজন উদ্যোক্তা নারী নিজের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থান সৃষ্টি করছেন। উদ্যোক্তা সুমনা কে. রিমির ‘স্টাইল উইথ মি’ এফ-কমার্স প্রতিষ্ঠান থেকে ই-কমার্স জগতে প্রবেশ করছে। প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও এর সঙ্গে জড়িত সকলকে সাধুবাদ জানাই। যেসব নারীরা উদ্যোক্তা হতে চান, তাদের জন্য ‘স্টাইল উইথ মি’ একটি অনন্য দৃষ্টান্ত হতে পারে। বাংলাদেশী-আমেরিকান নারীরা অনলাইন বিজনেসের মাধ্যমে বিভিন্ন পণ্য সরবরাহ করে ঘরে বসেই যেভাবে একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত গড়ে তুলতে সক্ষম হচ্ছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
‘স্টাইল উইথ মি’-এর উদ্যোক্তা সুমনা কে. রিমি বলেন, একটি স্বাধীন পেশা হিসেবে আমি উদ্যোক্তা হওয়ার পথ বেছে নিয়েছি। প্রথমে আমি স্বল্প পরিসরে শুরু করেছি এফ-কমার্স। আমাদের ফেসবুক পেইজ লিংক https://www.facebook.com/stylewithmeinc এবং https://www.facebook.com/Stylewithme112 ওয়েবসাইট stylewithmeusa.co। এর মাধ্যমে আমি অনেক দূর পর্যন্ত যেতে চাই। আমি একটুএকটু করে ব্যবসাটা ডেভেলপ করছি। এরই ধারাবাহিকতায় আজকের এই ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ লঞ্চিং। আমি মনে করি, ট্রেন্ড অনুযায়ী ফ্যাশন সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি এই ব্যবসা যে কেউ বাসায় বসে করতে পারেন। তবে ইচ্ছার পাশাপাশি পরিশ্রমও করতে হবে।
তিনি বলেন, উদ্যোক্তা হতে গেলে অনেক প্রতিবন্ধকতা থাকবে, চ্যালেঞ্জ থাকবে, কিন্তু সেটা উতরে উঠা তেমন কঠিন কিছু না। মনে সাহস রাখতে হবে। তবে নারীদের প্রতিবন্ধকতা অনেক। একটা সময় ছিল যখন পরিবার থেকে সমর্থন পাওয়া কঠিন ছিল। এখন সেই পরিস্থিতি বদলেছে। বাংলাদেশী-আমেরিকান অনেক নারী আছেন, যারা ঘরের বাইরে গিয়ে চাকরি করতে পারছেন না কিন্তু তারা স্বাবলম্বী হতে চান। সেদিক থেকে ই-কমার্সের মাধ্যমে নারীরা ঘরে বসে ব্যবসা করে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন।
রিমি আরো বলেন, ই-কমার্স মেয়েদের জন্য স্বাবলম্বী হওয়ার অন্যতম মাধ্যম। বাংলাদেশী-আমেরিকান পরিপ্রেক্ষিতে নারীদের ঘরে বসে কাজ করার সুযোগ তৈরি করে দিয়েছে এফ-কমার্স এবং ই-কমার্স। এই সেক্টরে নারী উদ্যোক্তার সংখ্যা যে হারে বাড়ছে, তা সামগ্রিক দৃষ্টিকোণ থেকে বেশ ইতিবাচক। আজ আমার প্রতিষ্ঠান এফ-কমার্স থেকে ই-কমার্সে প্রবেশ করছে। বরাবরের মতোই প্রতিশ্রুতি অনুযায়ী গ্রাহকদের কাছে সঠিক পণ্য দ্রুত সময়ে সরবরাহ করতে পারবো, এটাই আমার প্রত্যয়। একজন নারী উদ্যোক্তা হিসেবে দায়িত্বশীলভাবে আমি ব্যবসা পরিচালনা করে যেতে চাই। আশা রাখি, আমার এই উদ্যোক্তা হওয়ার যাত্রায় সবাই আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ যোগাবেন। ‘স্টাইল উইথ মি’-এর মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট লঞ্চিংয়ে উপস্থিত ও সহযোগী সবার প্রতি ভীষণ কৃতজ্ঞতা জানাই।
যুক্তরাষ্ট্র প্রবাসী নারী উদ্যোক্ত সুমনা কে. রিমি জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ২০১৮ সালে ‘স্টাইল উইথ মি’ এফ-কমার্স প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছিল। আজ থেকে এটি ই-কমার্স প্রতিষ্ঠানে রূপান্তরিত হতে যাচ্ছে। ১০০০ ডলার দিয়ে প্রতিষ্ঠানটি নিজেদের ব্যবসায়ীক যাত্রা শুরু করে। বর্তমানে প্রতি মাসে প্রায় ৭৫ হাজার ডলারের ব্যবসা হয় প্রতিষ্ঠানটিতে। যুক্তরাষ্ট্রে ‘স্টাইল উইথ মি’-এর ৫ জন এবং বাংলাদেশের হাজারিবাগ ফ্যাক্টরীতে ২০ জন বিক্রয় প্রতিনিধি রয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ