Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

কে হবেন প্রিন্সেস ডায়না?

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: February 7, 2012 | 7:38 AM

প্রিন্সেস ডায়না বেঁচে থাকলে এ বছর ৫১ বছর বয়সে পা দিতেন। কিন্তু ১৯৯৭ সালের আগস্টে তার রহস্যজনক মর্মান্তিক মৃত্যুতে তার স্মৃতি এখন ফ্রেমবন্দি হয়ে গেছে। আর এবার তাকে এবং বৃটিশ রাজপরিবারের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েনকে সেলুলয়েডে বন্দি করতে নেয়া হচ্ছে প্রস্তুতি। জানা গেছে, প্রযোজক স্টিফেন ইভান তার নতুন ছবির ঘোষণা করেছেন। যা হবে শুধুই প্রিন্স ডায়ানা এবং প্রিন্স চার্লসের ভেঙে যাওয়া সম্পর্কের শেষ দিনগুলো নিয়ে। যাতে থাকবে না দোদি প্রসঙ্গ কিংবা প্যারিসের সেই মর্মান্তিক দুর্ঘটনার কথাও। প্রিন্স হ্যারির জন্মের পর থেকে ডায়ানা-চার্লস বিচ্ছেদ অর্থাৎ ১৯৯৬ সাল পর্যন্ত তার জীবনের সুন্দর ও বিষাদময় সময়গুলোকেই এ ছবিতে তুলে ধরা হবে। ছবিটি তৈরি হবে ডায়ানার ঘনিষ্ঠ সহচর এবং প্রিন্স উইলিয়াম ও হ্যারির দেহরক্ষী কেন ওয়ারফের লেখা বই ‘ডায়ানা: ক্লোজলি গার্ডেড সিক্রেট’র ওপর ভিত্তি করে। ছবিতে দেখা যাবে উইলিয়াম ও হ্যারির আঙ্কেল কেন গল্প বলছে প্রিন্সেস ডায়ানার চলে যাওয়া নিয়ে। ছবিতে এ আঙ্কেল কেনের ভূমিকায় দেখা যাবে ইয়ান ম্যাকগ্রেগরকে। কিন্তু কে হবে ডায়ানা? এ নিয়ে চিন্তায় পড়ে গেছেন ইভান। কারণ, ডায়ানার মতো আকর্ষণীয় ব্যক্তিত্ব, তার সৌজন্যমূলক আচরণ এবং বন্ধুসুলভ মনোভাবকে ফুটিয়ে তোলার মতো একজন অভিনেত্রী খুঁজে পেতে বেশ বেগ পেতে হচ্ছে ইভান ও তার দলকে। তবে প্রাথমিকভাবে তার নজরে পড়েছে চার্লিজ থেরন, ক্যারি মুলিগান ও স্কারলেট জনসনকে। তবুও তারা খুঁজে যাচ্ছেন এর চেয়েও উপযুক্ত কোন অভিনেত্রীকে। ইভান বলেন, ‘আমরা মেরিল স্ট্রিপের মতো একজনকে খুঁজছি। তিনি যেমন নিখুঁতভাবে আয়রন লেডি থ্যাচারকে ফুটিয়ে তুলেছেন, সে রকম একজনকেই চাই। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV