নিউইয়র্কে শোটাইম মিউজিকের অনন্য আয়োজন সমুদ্র ভ্রমণ : প্রকৃতির ছোঁয়ায় উচ্ছ্বসিত যাত্রীরা (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে ৫ জুন বোরবার শোটাইম মিউজিকের ব্যানারে আয়োজন করা হয় সমুদ্র ভ্রমন। প্রকৃতির ছোঁয়া পেতে নদীর মাঝখান হয়ে ভ্রমণের জন্য ভাড়া করা হয় তিন তলাবিশিষ্ট ক্রজ। দুপুরের দিকে নিউইয়র্কের বিশিষ্টজনেরা একত্রিত হন ওয়ার্ল্ড ফেয়ার মেরিনার সামনে। সেখান থেকে স্কাইলাইন প্রিন্সেসে উঠে পড়েন সবাই।

তিন শতাধিক যাত্রী নিয়ে ক্রজটি যাত্রা করে। লাগড়িয়া এয়ারপোর্টের কোল ঘেঁষে ম্যানহাটন, স্টেটেন আইল্যান্ড দিকে পাড়ি দেয় স্কাইলাইন প্রিন্সেস। চোখজুড়ানো প্রকৃতি দেখে মনের ভেতর এক অজানা আত্নতৃপ্তির সাড়া জাগে। মাইলের পর মাইল চলতে থাকে স্কাইলাইন প্রিন্সেস। মাঝে মাঝে নদীর ঢেউ হেলিয়ে-দুলিয়ে স্কাইলাইনকে নিয়ে যায় আঁকা-বাঁকা পথে। এ যেন এক অন্যরকম অনুভূতি। প্রথিতযশা শিল্পীদের গানের ভূবনে হারিয়ে যান অনেকে। স্বাধীনতার প্রতীক স্ট্যাচু অব লির্বাটির কোলঘেঁষে পাড়ি দেয় স্কাইলাইন। ফটোগ্রাপার ও সেলফির কারিশমা আটকে ধরে প্রতিটি মুহূর্ত। টানা ৫ ঘণ্টা ভ্রমণ শেষে স্কাইলাইন ফিরে আসে ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায়।
অনুভূতি ব্যক্ত করতে নায়িকা শিরিন শিলা বলেন, আমি আলম ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। এধরনের প্রকৃতির সাথে অনন্য আয়োজন প্রশংসার দাবিদার। নিউইয়র্কের জনপ্রিয় শিল্পী রোকসানা মির্জা বলেন, আজ মনে হচ্ছে একটা মুক্ত দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছি। শিল্পী শাহ মাহবুব বলেন, প্রকৃতি আর গান হ্রদয়ের মাঝে একাকার হয়ে গেছে। রিয়েল স্টেট ব্যবসায়ি নুরুল আজিম বলেন, প্রকৃতির সাথে মিলনমেলার বন্ধন সূত্রে স্পন্সর করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল