নিউইয়র্কে সঙ্গীত শিল্পী দম্পতি রায়ান-প্রমিতাজ-এর সঙ্গীতসন্ধ্যা, নান্দনিক পরিবেশনা (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী সঙ্গীত শিল্পী দম্পতি রায়ান তাজ ও প্রমি তাজ-এর সঙ্গীতসন্ধ্যা ‘প্রেয়সী’ অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে। গত ১২ জুন রোববার সন্ধ্যায় উডসাইডের কুইন্স প্যালেসে বিপুল প্রবাসী উপভোগ করেন তাদের নান্দনিক পরিবেশনা।
‘টিজে সাউন্ডস অ্যান্ড এন্টারটেইনমেন্টস’ -এর ব্যানারে অনুষ্ঠিত সঙ্গীতসন্ধ্যায় একের পর এক জনপ্রিয় গান গেয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন
রায়ান তাজ ও প্রমি তাজ। কখনো একক, আবার কখনো ডুয়েট গান পরিবেশন করেন তারা। তাদের গান সিলেকশন দারুণ প্রশংসিত হয়েছে।
দর্শক-শ্রোতাদের জন্য উন্মুক্ত সঙ্গীতসন্ধ্যার অন্যতম স্পন্সর ছিল উৎসব গ্রুপ, গোল্ডেন এজ হোম কেয়ার, সিলেট মটরস, বারী হোম কেয়ার, ইমিগ্রান্ট এল্ডার হোম কেয়ার।
শুভেচ্ছা বক্তব্যে শিল্পী রায়ান তাজ ও প্রমি তাজ বলেন, আমাদের ভক্তবৃন্দদের অনুরোধ ও অতীতের ধারাবাহিকতায় ‘প্রেয়সী’ শীর্ষক সঙ্গীতসন্ধ্যার আয়োজন। স্পন্সরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই শিল্পী দম্পতি।
অনুষ্ঠানের কনভেনর ছিলেন তরুণ সংগঠক ইফজাল চৌধুরী। সদস্য সচিব ছিলেন লায়ন সাইফুল আলম। সঙ্গীতসন্ধ্যাকে স্মরণীয় করে রাখতে ‘প্রেয়সী’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়। এটি সম্পাদনা করেন লায়ন একেএম এ রশীদ।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল