Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলা বইমেলার স্মারক সংকলনের জন্য লেখা আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 123 বার

প্রকাশিত: June 18, 2022 | 3:50 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : আগামী ২৮, ২৯, ৩০ ও ৩১ জুলাই অনুষ্ঠিতব্য ৩১ তম নিউইয়র্ক বাংলা বইমেলা’ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে একটি সমৃদ্ধ স্মারক-সংকলন। যথারীতি বইমেলার এবারের শ্লোগান ‘বই হোক বিশ্ববাঙালির মিলন সেতু’ হবে ৩১ তম বইমেলার স্মারক-সংকলনেরও শিরোনাম।
উপর্যুক্ত শ্লোগানকে স্মারক-সংকলনের মূলভাব হিসেবে গ্রহণ করে অভিবাসী লেখকদের অগ্রাধিকার দিয়ে বিশ্বের যে কোনো লেখকের বাংলা ভাষায় লেখা কবিতা, গল্প, প্রবন্ধ, স্মৃতিচারণ মূলক লেখা আহ্বান করা হচ্ছে।
অভিবাসী লেখকদের বই-সমালোচনাকে এবারের স্মারক-সংকলনে আমরা গুরুত্ব দিয়ে প্রকাশ করতে চাই। লেখকদের প্রতি আহ্বান, অভিবাসী জীবনের প্রতিকূলতা ঠেলেও নিবিষ্ট হয়ে যেসব লেখক সাহিত্য চর্চা করে চলেছেন তাঁদের রচিত যে কোনো বই নিয়ে তাঁরা যেন পর্যালোচনামূলক রচনা লেখার কথা অগ্রাধিকার হিসেবে বিবেচনা করেন। সম্পাদনা পরিষদ প্রত্যাশা করে বই নির্বাচনের সময় অভিবাসী জীবনের তাৎপর্য লক্ষ্যযোগ্য আছে এমন বইকেই যেন বেছে নেয়া হয়। আলোচ্য বই নির্বাচনের যৌক্তিকতা, বইয়ের বিষয়বস্তু ও সংরূপগত পরিচয়, অন্যান্য গুণগত বৈশিষ্ট্য, অভিবাসী জীবনের সূত্রে বইটির গুরুত্ব ইত্যাদি প্রসঙ্গ যেন পর্যালোচনায় স্পষ্ট হয়ে ওঠে সেদিকে লক্ষ্য রেখে রচনাটি লিখবার জন্য লেখকদের প্রতি সম্পাদনা পরিষদ অনুরোধ জানাচ্ছেন। সম্পাদনা পরিষদ আশা করেন এই প্রক্রিয়ার ধারাবাহিকতায় একদিন সমগ্র বাংলা ভাষার সৃজন ও মননশীল সাহিত্যে অভিবাসী জীবনের গভীরতর অভিঘাতের চিহ্ন যেমন স্পষ্ট হয়ে উঠবে তেমনি বাংলা সাহিত্যের ক্ষেত্র হয়ে উঠবে বিশ্ব মানবের জীবনধারা।
স্মারক-সংকলনটি সুচারু সম্পাদনার স্বার্থে লেখাগুলো আগামী ৩০ জুনের মধ্যে নিম্নোক্ত ইমেইলে ইউনিকোড ফন্টে কিংবা সুতন্বী এমজে ফন্টে মাইক্রোসফট ওয়ার্ড ফাইল হিসেবে [email protected] মেইলে পাঠাতে অনুরোধ করা হয়েছে।
এবছরের স্মারক-সংকলনটির সম্পাদনার দায়িত্ব পালন করবেন কামরুন জিনিয়া। সম্পাদক মন্ডলীর সদস্যরা হলেন ফেরদৌস সাজেদীন, হাসান ফেরদৌস, আহমাদ মাযহার ও আদনান সৈয়দ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV