বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল হবে জে ডব্লিউ ম্যারিয়ট মারকুইস দুবাই
ডেস্ক: বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল তৈরি হচ্ছে দুবাইতে। জে ডব্লিউ ম্যারিয়ট মারকুইস দুবাই নামের হোটেলটি এ বছরের অক্টোবরে উদ্বোধন করা হবে। এর উচ্চতা হবে ৩৫৫ মিটার। ৮২ তলাবিশিষ্ট হোটেলের ৬৯তলা পর্যন্ত থাকবে রুম ও স্যুইট। নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং থেকে মাত্র ২৬ মিটার কম হবে এর উচ্চতা। উদ্বোধন হলে দুবাইতেই অবস্থিত বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল রোজ রায়হান রোটানার রেকর্ড ভেঙে দেবে ম্যারিয়ট মারকুইস দুবাই। কোম্পানির এক তথ্য বিবরণীতে এসব কথা বলা হয় গতকাল। এমিরেটস গ্রুপের মালিকানাধীন হোটেলটি দুবাইয়ের সাফা পার্কের কাছে বিশ্বের সবচেয়ে বড় টাওয়ার বুর্জ দুবাই থেকে সামান্য দূরত্বে অবস্থিত। মূলত এটি হবে টুইন টাওয়ার যার প্রতিটি টাওয়ারে থাকবে বিস্তৃত এক্সিকিউটিভ লাউঞ্জ। ২০০৫ সালে এর নির্মাণকাজ শুরু হয়। বর্তমানে ৩৫ শ’ শ্রমিক দ্রুত নির্মাণকাজ করে যাচ্ছে। টুইন টাওয়ার হোটেলটির প্রত্যেক টাওয়ারে ৮০৪টি করে মোট ১৬০৮টি গেস্ট রুম থাকবে। যার ২৫ ভাগ থাকবে স্যুইট, হোটেলে ২৮টি লিফট থাকবে। একসঙ্গে ১ হাজার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে এতে। হোটেলটির জেনারেল ম্যানেজার রূপ রাচ্ট কুইটস বলেন, প্রথম টাওয়ার উদ্বোধন হবে এ বছরের অক্টোবরে। দ্বিতীয় টাওয়ারটি এর ঠিক এক বছর পর খুলে দেয়া হবে। তিনি বলেন, আমরা অতিথিদের জন্য বিস্ময়কর এক প্রস্তাব নিয়ে আসছি। শুরু থেকেই ১২শ’ সেবাকর্মীর বিশাল বাহিনী নিয়ে যাত্রা করবে ম্যারিয়ট মারকুইস দুবাই। যা দ্বিতীয় টাওয়ার উদ্বোধনের সময় দ্বিগুণ করা হবে। এতে করে মূলত দুবাইকে ব্যবসায়ী ও পর্যটন নগরীসহ বিশ্বের সম্মেলন মার্কেট করাই উদ্দেশ্য বলে জানান হোটেলটির ম্যানেজার। ফলে এতে ৫ হাজার বর্গফুটের ইভেন্ট স্পেসসহ একাধিক মিটিং রুম রাখা হচ্ছে। যেখানে এক সঙ্গে ১ হাজার মানুষের খাওয়া ও ঘুমের ব্যবস্থা থাকবে। আশা করা হচ্ছে, এটি দুবাইয়ের পর্যটন শিল্পের জন্য হবে খুবই সহায়ক এক উদ্যোগ। কেননা, বিশ্বের সব দেশেই এমিরেটস এয়ারলাইন্স যাত্রী বহন করে। আর এটি এমিরেটস গ্রুপেরই একটি প্রতিষ্ঠান। জে ডব্লিউ ম্যারিয়ট মারকুইস দুবাইয়ের মধ্য দিয়ে উত্তর আমেরিকার বাইরে আসছে জে ডব্লিউ ব্রান্ড। হোটেলটির প্রাথমিক নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৮শ’ মিলিয়ন দিরহাম।মানবজমিন
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests