খান শওকতের ৩৭টা নাটক নিয়ে কলকাতায় অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু নাট্য সেমিনার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: গত ২৫শে জুন (শনিবার) কলকাতার যাদবপুর দলমাদলের আয়োজনে কলকাতার রবীন্দ্র সদনের পাশে একাডেমি অব ফাইন আর্টস ভবনের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো কলকাতার নাট্য ইতিহাসের ১ম বঙ্গবন্ধু নাট্য সেমিনার। ইতিপূর্বে বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক রচিত নাটক নিয়ে কলকাতায় কখনো নাট্য সেমিনার হয় নাই।

এজন্য এ আয়োজনের প্রতি কলকাতার নাট্যকর্মীরা ভীষন আগ্রহী হন। বাংলাদেশের সন্তান, নিউইয়র্ক প্রবাসী নাট্যকার খান শওকত রচিত বঙ্গবন্ধু নাট্যসমগ্রে প্রকাশিত ৩৫টা নাটক এবং বইতে প্রকাশের বাইরের ২টি মোট ৩৭টা নাটক নিয়ে বঙ্গবন্ধু নাট্য সেমিনারে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। কলকাতার বেশ কয়েকটি নাট্যদল এতে অংশ নেয়। বন্যা এবং বৃষ্টির জন্য আশানুরুপ উপস্থিতি না হলেও ১ম আয়োজনটা অনেক ভালোভাবে সম্পন্ন হলো।
সেমিনারটি উপস্থাপন করেন দলমাদলের চিত্রিতা রায়। আর নাটকগুলো নিয়ে আলোচনায় অংশ নেনঃ বনগা গবরাপুর সংহতি নাট্য দলের কিশোর দত্ত এবং গোবিন্দ কর। মধ্যমগ্রাম ঋদ্ধি নাট্য দলের অলকানন্দা মুখার্জি ও আকাশদীপ ঘোষ, বিশিষ্ট আলোক শিল্পী সুব্রত বাবু এবং দলমাদল নাট্য দলের সঞ্জয় সাহা, সুমন্তদাস, অরুণাভ মণ্ডল, সুধা কুম্ভাকার, স্বরূপ কুমার বোস, সুমন দাশ, বিপ্লব রায়, সাত্যকি চন্দ, তপোজ্যোতি কর, শুভাশিস দাস, রাজেশ সরকার, দীপক আগারওয়াল সহ প্রমুখ নাট্যকর্মী। বন্যা ও বৃষ্টির জন্য উপস্থিত নাহতে পারা ১২টি নাট্যদলের নেতৃবৃন্দ টেলিফোনে আলোচনায় অংশ নেন এবং সংহতি প্রকাশ করেন।
অংশগ্রহনকারি সকলেই আগামীতে দুই বাংলায় আরও ব্যাপক ভাবে বঙ্গবন্ধু সেমিনার, বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক নাটকে মন্চায়ন এবং বঙ্গবন্ধু নাট্য উৎসব সফল করার জন্য কাজ করতে ঐক্যবদ্ধ সীদ্ধান্ত নেন। নভেম্বর পর্যন্ত প্রতিমাসে এক বা একাধিক সেমিনার করার জন্য সিদ্ধান্ত নেয়া হয়। আগামী মাসে অনুষ্ঠিত হবে ২য় সেমিনার। পশ্চিম বঙ্গের গোবরাপুর সংবিত্তি নাট্যদলের আয়োজনে উঃ ২৪ পরগনা জেলায় উক্ত সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া মধ্যমগ্রাম ঋদ্ধির আকাশদীপ ঘোষ এবং অলকানন্দা মুখার্জির নেতৃত্বে মধ্যমগ্রাম ঋদ্ধির আয়োজনে বঙ্গবন্ধু নাট্য সেমিনার অনুষ্ঠিত হবে আগষ্ট মাসে। আরও অনেকগুলোনাট্যদলের নেতৃবৃন্দ সেমিনার আয়োজনে আগ্রহ প্রকাশ করেছেন। মোটকথা পশ্চিম বঙ্গের জেলাগুলোকে ৫টি
বিভাগে ভাগ করে প্রতিটা সেমিনারে ৪/৫টা দলকে নিয়ে এ নাট্য সেমিনার গুলো সাজানো হচ্ছে। আগ্রহী নাট্যদল সমুহকে যাদবপুর দলমাদলের সভাপতি শ্রী সন্জয় সাহার সাথে (৭০৪৪৬৩৪৬৬৪) যোগাযোগের জন্য আহবান জানানো হয়েছে। তাকেই পশ্চিম বঙ্গে প্রতিনিধি হিসেবে কেন্দ্র থেকে দায়িত্ব দেয়া হয়েছে। আগষ্ট বা সেপ্টেম্বরের মধ্যে বিভিন্ন নাট্যদলের প্রতিনিধিদের নিয়ে বঙ্গবন্ধু নাট্য উৎসব বাস্তবায়ন পরিষদ গঠন করা হবে। তাদের নেতৃত্ব দুই বাংলার নাট্যদল সমুহকে নিয়ে প্রতিবছর অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু নাট্য উৎসব।
এবিষয়ে ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলী, বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, নদীয়া, বিরভূম, কোচবিহার,
দার্জিলিং, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, মালদহ ও দিনাজপুরের নাট্যদল সমুহকে সন্জয় সাহার সাথে যোগাযোগের
আহবান জানানো হয়েছে। আগামী মাসের সেমিনারের স্থান ও তারিখ শীঘ্রই জানানো হবে। আয়োজকদের পক্ষ
থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes