Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি মেয়রের সহকারী ক্রিস ছিনতাইয়ের শিকার

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: July 6, 2022 | 12:45 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের সহকারী ক্রিস ছিনতাইয়ের শিকার হয়েছেন। ৩৩ বছর বয়সী ক্রিস ৫ জুলাই মঙ্গলবার ব্রুকলিনের নেভি এবং সেন্ড স্ট্রিটের মোড়ে বন্দুকের মুখে ছিনতাইয়ের শিকার হন।
মেয়র অ্যাডামসের অগ্রবর্তী দলের সদস্য ক্রিসকে সকাল সাড়ে ১০টার দিকে দুই ছিনতাইকারী বন্দুক ধরে ওয়ালেট ও সেলফোন দিয়ে দিতে বলে। পুলিশ জানায়, ক্রিস নির্দেশ মানতে অস্বীকার করলে তাঁকে মাটিতে ধাক্কা দিয়ে ফেলে দেয় ছিনতাইকারীরা। ওয়ালেট ও সেলফোন নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুই ছিনতাইকারী। পুলিশ হন্যে হয়ে তাদের খুঁজছে।
মেয়র এরিখক অ্যাডামসের প্রেস সেক্রেটারি ফাবিয়েন লেভি মেয়রের সহকারী ক্রিসকে একজন নিবেদিত কর্মী হিসেবে উল্লেখ করেছেন। অন্য সব নিউইয়র্কারের মতো ক্রিসেরও নিরাপদ কর্মপরিবেশ ও নিরাপদে চলাচলের নিশ্চয়তার বিষয়টিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
প্রেস সেক্রেটারি ফাবিয়েন বলেন, মেয়র অ্যাডামসের জন্য সিটির অপরাধ নিয়ন্ত্রণ এবং আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ করাই অগ্রাধিকার। জননিরাপত্তা নিশ্চিত করার জন্য মেয়র অ্যাডামস দিনরাত কাজ করছেন। গত কয়েক মাসের মধ্যে তিন হাজারের বেশি আগ্নেয়াস্ত্র সিটি থেকে উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান। নিউইয়র্ক পুলিশ দিনরাত সিটির আইনশৃংখলা পরিস্থিতির উন্নতির চেষ্টা করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। পরিস্থিতির উন্নতি ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
Situs Streaming JAV