নিউইয়র্কে বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে খোলা মাঠে বিশাল ঈদ জামায়াত (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ব্যাপক উৎসাহ উদ্দিপনায় মধ্য দিয়ে ৯ জুলাই শনিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। বিভিন্ন মসজিদ ও খোলা মাঠে অনুষ্ঠিত হয় ঈদ জামায়াত। সংশ্লিষ্টরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে এবার অধিকাংশ ঈদ জামায়াত সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১০ টার মধ্যে অনুষ্ঠিত হয়।
নিউইয়র্কে ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে খোলা মাঠে পবিত্র ঈদুল আজহার দু’টি বিশাল জামায়াত অনুষ্ঠিত হয়। মসজিদের নিকটবর্তী খোলা মাঠে (পিএস ১০৬, ২১২০ সেইন্ট রেমন্ডস এভিনিউ, ব্রঙ্কস, নিউইয়র্ক ১০৪৬২।) শনিবার সকাল সাড়ে ৭টা এবং সকাল সাড়ে ৮টায় জামায়াত দু’টি অনুষ্ঠিত হয়। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল মুসল্লী এই ঈদ জামাতে অংশ নেন।

প্রথম নামাজে জামায়াতে ইমামতি করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া। দ্বিতীয় জামায়াতে ইমামতি করেন হাফিজ বদরুল আলম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মসজিদের সভাপতি ডা. আবদুস সবুর এবং ফান্ডরেজিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার। তারা বাংলাবাজার জামে মসজিদের বহুতল ভবণ তৈরীর লক্ষে মসজিদের জন্য ১.৫ মিলিয়ন ডলারের জায়গা ক্রয়ে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মসজিদ কমিটির সহ সভাপতি আলহাজ্ব ইলিয়াস আলী, মো. আহসান রাসুল নাসির, সহ সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ হোসেন তুষার, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু সাঈদ, কার্যকরী সদস্য মোহাম্মদ বখতিয়ার খোকন, শামিম উদ্দিন, ওয়ালিউর রহমান, মোহাম্মদ শাহজাহান, সোহেল চৌধুরী ও আক্তার খান রাজু।
উল্লেখ্য, কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক লালন আহমেদ বর্তমানে পবিত্র হজ পালনে সৌদী আরবে অবস্থান করছেন।
নামাজে বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিনের আত্মার মাগফেরাত, বিশ্ব মানবতার শান্তি কামনা সহ বাংলাদেশের বন্যার্তদের জন্য বিশেষ দোয়া করা হয়।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল