Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

বাংলাদেশে কলকলিয়া ইউনিয়ন ডেভলপমেন্ট এসোসিয়েশন এর ফ্রী মেডিক্যাল ক্যাম্প ২৮ জুলাই

অনলাইন ডেস্ক পঠিত: 96 বার

প্রকাশিত: July 18, 2022 | 1:30 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : আর্ত মানবতার জন্য কাজ করা সংগঠন কলকলিয়া ইউনিয়ন ডেভলাপমেন্ট এসোসিয়েশন (KUDA) বাংলাদেশের কলকলিয়া ইউনিয়নের উন্নয়নে এবং ইউনিয়নের জনগনের জীবন মান উন্নয়নে ভুমিকা রেখে চলেছে। তারই ধারাবাহিকতায় অতীতের ন্যায় বন্যা পরবর্তি মানুষের বিভিন্ন পানিবাহিত রোগ নিরাময়ে আগামী ২৮শে জুলাই ২০২২ বুধবার সংগঠনটি একটি ফ্রী মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছে।
ফ্রী মেডিক্যাল ক্যাম্পটা পরিচালনার দায়িত্বে থাকবেন আমাদের সংগঠনের পৃষ্টপোষক, উপদেষ্টা এবং সংগঠনের বাংলাদেশের সকল সদস্যবৃন্দ।
কলকলিয়া ইউনিয়ন সহ পার্শ্ববর্তি এলাকার জনগন যাতে এ সুযোগ গ্রহন করেন সেই জন্য সবাইকে সংগঠনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, যাদের জরুরী চিকিৎসা দরকার তারা যেন ঐ দিন উপস্হিত থেকে ফ্রী সেবা গ্রহন করেন।
ইউনিয়নের সবাই যাতে এ ফ্রী সেবা গ্রহন করতে পারে সেটা বিবেচনা করে এবং বেশী ক্ষতিগ্রস্তদের কথা চিন্তা করে সংগঠনটি ফ্রী ক্যাম্পটি পাড়ার গাঁও গ্রামে অবস্হিত হাজী রন্গুম আলী টেকনিক্যাল কলেজে ক্যাম্পটি করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
ফ্রী মেডিক্যাল ক্যাম্পটিতে সিলেটের সনামধন্য হসপিটাল সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ধারা ক্যাম্পটি পরিচালনা করা হবে বলে সংগঠনের সভাপতি ড. সানাওয়ার ইসলাম চৌধুরী জানিয়েছেন। উল্লেখ্য ড. চৌধুরী এ উইম্যান হসপিটালের এক জন ডাইরেক্টর।
কলকলিয়া ইউনিয়ন ডেভলাপমেন্ট এসোসিয়েশন (KUDA) বন্যার্ত মানুষের জীবন মান উন্নয়নে তহবিল সংগ্রহের ঘোষনার পর পর সংগঠনের অনেক বিভেকভান সদস্য এগিয়ে এসেছেন কিন্তু একজন ব্যাক্তির কথা এখানে উল্লেখ করতেই হবে তিনি হলেন মানবতার ফেরিওয়ালা সংগঠনের সভাপতি ড. সানাওয়ার ইসলাম চৌধুরী। উনি ঘোষনা দিয়েছিলেন সংগঠনের সদস্যরা যত টাকা বন্যার্তদের তহবিলে জমা করতে পারবেন সেটা উনি দ্বিগুন করে দিবেন। এ ঘোষনাটি ছিল সংগঠনের সবার জন্য অবাক করা একটি ঘোষনা।
সংগঠনের সাধারন সম্পাদক তৌফিকুল আম্বিয়া টিপু জানিয়েছেন উনাদের টার্গেট ছিল ১০ লক্ষ টাকা সদ্যসদের কাছ থেকে উঠানো আর সেটা জনাব চৌধুরী দ্বিগুন করলে ২০ লক্ষ হবে। আলহামদুলিল্লাহ উনারা সেটা করতে পেরেছেন। ফ্রী মেডিক্যাল ক্যাম্প শেষ হওয়ার পর পর উনারা এ টাকা দিয়ে এ বন্যার্তদের জন্য ব্যাতিক্রম ধর্মী কিছু করবেন বলে জানিয়েছেন। উনারা ইউনিয়নবাসীর সহযোগিতা এবং দোয়া চেয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ