Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র প্রবাসী খান শওকতের লেখা নাটক নিয়ে ভারত ও বাংলাদেশে ৪টি নাট্য সেমিনার

অনলাইন ডেস্ক পঠিত: 51 বার

প্রকাশিত: July 18, 2022 | 1:56 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধুর জীবনভিত্তিক নাটক নিয়ে এ বছরের ডিসেম্বরে কলকাতায় প্রস্তাবিত ভারত বাংলাদেশ বঙ্গবন্ধু নাট্য উৎসবের আয়োজনকে সাফল করার জন্য পশ্চিম বঙ্গের বিভিন্ন এলাকায় বিভিন্ন নাট্যদলের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু নাট্য সেমিনার। এ পর্যন্ত মোট ৪টি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এসব সেমিনারে নাট্য উৎসবে পরিবেশনার জন্য নির্ধারিত নাটকসমুহ নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
গত ১৬ জুলাই শনিবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার জনাই রোডেস্থ “বাকসা ব্রাত্য নাট্যজন” -এর উদ্যোগে স্থানীয় বাকসা বি এন বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশের সন্তান নিউইয়র্কে বসবাসকারী প্রবাসী নাট্যকার খান শওকত’র লেখা ৩৭ টি নাটক নিয়ে বঙ্গবন্ধু নাট্য সেমিনার। সভাপতিত্ব করেন নাট্য পরিচালক শ্রী সুজিত বোস। বক্তব্য রাখেন চন্ডিতলা প্রমটার নাট্য দলের নাট্য পরিচালক শ্রী প্রদীপ রায়, ভারত বাংলাদেশ বঙ্গবন্ধু নাট্য উৎসব পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাট্য পরিচালক শ্রী সঞ্জয় সাহা, মানু বোস, মৌপ্রিয়া রায়, শ্রেয়া শান্ত্রা, ঈশা বড়াল, সৈকত মালিক, সুজন বোস, সৈকত ব্যানার্জি, পুলক পালিক, প্রনয় পাল, কবির দাস, কান্চন নন্দী, সন্জয় দাস, যাদবপুর দলমাদল নাট্য দলের সদস্য অরুণাভ মণ্ডল, সুমন দাস, স্বরূপ কুমার বোস এবং বাকসা ব্রাত্য নাট্যজন নাট্য দলের সদস্যরা। আলোচনায় অংশগ্রহনকারী প্রত্যেকেই আসছে ডিসেম্বরে ভারতে এবং বাংলাদেশে বঙ্গবন্ধু নাট্য উৎসবটি সফল করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
গত ১৭ই জুলাই উত্তর ২৪ পরগনার বনগ্রামের গোবরাপুর সংবিত্তি নাট্যগোষ্ঠীর উদ্যোগে স্থানীয় একটি বিদ্যালয়ে বঙ্গবন্ধু নাট্য সেমিনার অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাট্য পরিচালক গোবিন্দ কর, অনুষ্ঠানটি পরিচালনা করেন নাট্য পরিচালক কিশোর দত্ত। প্রধান অতিথী ছিলেন ভারত বাংলাদেশ বঙ্গবন্ধু নাট্য উৎসব পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক নাট্য পরিচালক সন্জয় সাহা। বক্তব্য রাখেনঃ কবি প্রফুল্ল ঘোষ, লেখক মুক্তি সরদার, সংসপ্তক নাট্য সংস্থার নির্দেশক সত্য মোদক, অভিনেতা রাম ঘোষ, সাংবাদিক নারায়ন মণ্ডল, বিপ্লব পাইন, গোলক দাস, মিন্টু দত্ত, রিমা কর, রিম্পা দত্ত, পর্ণা অধিকারী, কৌশিক পাল চৌধুরী, রাজু দত্ত, গোবিন্দ কর, স্বাগত সেন, রনি দত্ত, পল্লব লস্কর, পিয়িঙ্কা দত্ত, সংবিত্তির সম্পাদক জয়ন্ত দাস রায়, অঙ্কুর দত্ত এবং যাদবপুর দলমাদলের সুধা কুম্ভকার, স্বরূপ বোস এবং অরুণাভ মণ্ডল। অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন রুমি মণ্ডল।
গত ১৭ই জুলাই বাংলাদেশের ভিক্টোরিয়া কলেজ থিয়েটার ঢাকায় অবস্থানরত নাট্যশিল্পীদের নিয়ে ঈদ পরবর্তী মিলন মেলার আয়োজন করে। আনোয়ার হোসেন আলমের সভাপতিত্বে গুলশান -১ এর শুটিং ক্লাব সংলগ্ন শাইনপুকুর সুইটসে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন সারথি থিয়েটারের সাধারণ সম্পাদক ও অধুনা থিয়েটারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক (সাবেক), বাংলাদেশ গ্রাম থিয়েটার ধীরেন্দ্র নাথ দত্ত অঞ্চলের বর্তমান সমন্বকারী এবং ভারত- বাংলাদেশ বঙ্গবন্ধু নাট্য উৎসব পরিষদের বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি নাট্য পরিচালক এজহারুল হক মিজান (ফোন ০১৬১৭৮০৮২৮২)। বক্তব্য রাখেনঃ বাচিক বিকাশ কেন্দ্র কুমিল্লার প্রতিষ্ঠাতা সভাপতি ও গ্রাম থিয়েটার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত অঞ্চলের সমন্বয়কারী (সাবেক) ও বাংলাদেশ জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘ভোর হল’র কুমিল্লা প্রতিনিধি রাইয়ানুল জান্নাত রোজা। ভিসিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও চলচ্চিত্র নির্মাতা আনোয়ার হোসেন আলম, ভিসিটির বিভিন্ন সময়ে দায়িত্বে থাকা সভাপতিবৃন্দ ও সাবেক সদস্যবৃন্দ।উক্ত আলোচনায় সংগঠন ও নাটকের বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং আসছে ডিসেম্বরে ঢাকা ও কুমিল্লায় প্রবাসী নাট্যকার খান শওকত রচিত বঙ্গবন্ধু নাট্য সমগ্রে প্রকাশিত নাটকসমুহ নিয়ে ভারত বাংলাদেশ বঙ্গবন্ধু নাট্য উৎসব করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এতে সকলেই একমত হয়ে এ কাজে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। ঢাকা, কুমিল্লা, ঝিনাইদহ, টঙ্গী, সিলেট ও খুলনায় যেসকল নাট্যদল বঙ্গবন্ধু নাট্য সেমিনারের উদ্যোগ নিয়েছেন তাদের সেমিনারগুলোকে সফল করার জন্য সবাই একমত পোষন করেন।
গত ২৫শে জুন তারিখে কলকাতার যাদবপুর দলমাদলের আয়োজনে কলকাতার রবীন্দ্র সদনের পাশে একাডেমি অব ফাইন আর্টস ভবনের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো কলকাতার নাট্য ইতিহাসের ১ম বঙ্গবন্ধু নাট্য সেমিনার। ইতিপূর্বে বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক রচিত নাটক নিয়ে কলকাতায় কখনো নাট্য সেমিনার হয় নাই। এজন্য এ আয়োজনের প্রতি কলকাতার নাট্যকর্মীরা ভীষন আগ্রহী হন।কলকাতার বেশ কয়েকটি নাট্যদল এতে অংশ নেয়। সেমিনারটি উপস্থাপন করেন দলমাদলের চিত্রিতা রায়। আলোচনায় অংশ নেনঃ বনগা গবরাপুর সংহতি নাট্য দলের কিশোর দত্ত এবং গোবিন্দ কর। মধ্যমগ্রাম ঋদ্ধি নাট্য দলের অলকানন্দা মুখার্জি ও আকাশদীপ ঘোষ, বিশিষ্ট আলোক শিল্পী সুব্রত বাবু এবং দলমাদল নাট্য দলের সঞ্জয় সাহা, সুমন্ত দাস, অরুণাভ মণ্ডল, সুধা কুম্ভাকার, স্বরূপ কুমার বোস, সুমন দাশ, বিপ্লব রায়, সাত্যকি চন্দ, তপোজ্যোতি কর, শুভাশিস দাস, রাজেশ সরকার, দীপক আগারওয়াল সহ প্রমুখ নাট্যকর্মী। অংশগ্রহনকারি সকলেই আগামীতে খান শওকত রচিত নাটকসমুহ নিয়ে দুই বাংলায় আরও ব্যাপক ভাবে বঙ্গবন্ধু সেমিনার, বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক নাটকের মন্চায়ন এবং বঙ্গবন্ধু নাট্য উৎসব সফল করার জন্য কাজ করতে ঐক্যবদ্ধ সীদ্ধান্ত নেন। নভেম্বর পর্যন্ত প্রতিসপ্তাহে এক বা একাধিক সেমিনার করার জন্য সিদ্ধান্ত নেয়া হয়। নাট্য সেমিনার গুলোর আয়োজনে আগ্রহীদেরকে যাদবপুর দলমাদলের সভাপতি শ্রী সন্জয় সাহার সাথে (৭০৪৪৬৩৪৬৬৪) যোগাযোগের জন্য আহবান জানানো হয়েছে। তাকেই পশ্চিম বঙ্গে প্রতিনিধি হিসেবে কেন্দ্র থেকে দায়িত্ব দেয়া হয়েছে। এবিষয়ে ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলী, বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, নদীয়া, বিরভূম, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, মালদহ ও দিনাজপুরের নাট্যদল সমুহকে সন্জয় সাহার সাথে যোগাযোগের আহবান জানানো হয়।
লেখকের অনুভুতি প্রকাশ করতে যেয়ে নাট্যকার খান শওকত বলেনঃ দূর প্রবাসে বসে বাংলাদেশ ও ভারতে এ ধরনের আয়োজন অত্যন্ত কঠিন কাজ। বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থেকে এমন কাজে উৎসাহ পাই। আমি প্রথমেই দুই বাংলার নাট্যকর্মীদেরকে জানাই অশেষ কৃতজ্ঞতা। বঙ্গবন্ধুকে নিয়ে ২০১৬ সালে আমার ১ম নাট্যগ্রন্থ “বঙ্গবন্ধু শেখ মুজিব” প্রকাশের পর এ সংগ্রামের যাত্রাটা শুরু করি। এরপর নিউইয়র্কে দুবার মন্চ নাটকের আয়োজনের পর ২০১৮ সালের সেপ্টেম্বরে কলকাতার মন্চে নাটকটি মন্চায়নের পর আমার উৎসাহটা আরও বেড়ে যায়। দেখতে দেখতে ৩৫টা নাটক নিয়ে প্রকাশ হলো “বঙ্গবন্ধু নাট্যসমগ্র”। করোনার জন্য সকল কার্য্যক্রম দুটো বছর পিছিয়ে গেলেও সোশাল মিডিয়ার কল্যানে লেখাগুলো ছড়িয়ে পড়লো বিভিন্ন দেশে। অনেকেই উৎসাহ দিলেন। চলতি ২০২২ সালের মে মাসে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রুবেল আনসারের রচনায় বাংলা একাডেমী থেকে বের হলো একটি গবেষনা গ্রন্থ। এবছর দুই বাংলার নাট্যকর্মীরা দুই দেশে বঙ্গবন্ধু নাট্য উৎসব করার স্বপ্ন নিয়ে বিভিন্ন এলাকায় প্রতি সপ্তাহে আয়োজন করছেন আমার মতো সামান্য এক নাট্যকারের লেখা ৩৭টা নাটক নিয়ে বঙ্গবন্ধু নাট্য সেমিনার। আগে কোন নাট্যকারের লেখা নিয়ে তার জীবদ্দশায় দুই বাংলায় এমনটা হয়েছে কিনা আমার জানা নেই। আমি যা দেখছি এ এক পরম পাওয়া। আশা করি সবার ভালোবাসায় এবছরের ডিসেম্বরে ভারত বাংলাদেশ বঙ্গবন্ধু নাট্য উৎসব সফল হবে। আপনাদের সবার কাছে আমি ঋনী হয়ে রইলাম। সবার প্রতি জানাই অশেষ কৃতজ্ঞতা।
আগামী ২১ আগষ্টে জলপাইগুড়িতে, ২৪ জুলাইতে কলকাতার বিবেকানন্দ রোডস্থ প্রগ্রেসিভ হলে বর্মন ফাউন্ডেশনের কালচারাল ইউনিটের উদ্যোগে এবং ৩১ জুলাই তারিখে বাঁকুড়ায় প্রবীন নাট্য পরিচালক গোবিন্দ প্রসাদ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পরবর্তী সেমিনার অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV