Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 87 বার

প্রকাশিত: July 19, 2022 | 1:25 AM

ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনক্’র বার্ষিক বনভোজন। গত ১৭ জুলাই সিটির ব্রঙ্কসের বেরেট্রো পয়েন্ট পার্কে অনুষ্ঠিত হয় সুনামগঞ্জবাসীর এ মিলনমেলা। নিউইয়র্ক, কানেকটিকাট এবং নিউজার্সি সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বসবাসরত সুনামগঞ্জবাসী ছাড়াও বৃহত্তর সিলেটের বিপুলসংখ্যক প্রবাসী অংশ নেন এ বর্ণাঢ্য আয়োজনে। দিনভর প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত এ পার্কের খোলা মাঠে খেলাধুলা সহ নানা আনন্দে মেতে ওঠেন তারা। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ’র সভাপতি এস এম জলিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তৌফিকুল আম্বিয়া টিপুর পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র নব নির্বাচিত সভাপতি বদরুল খান, বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সাজ্জাদুর রহমান, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র নব নির্বাচিত সহ সভাপতি লোকমান হোসেন লুকু, নবনির্বাচিত কোষাধ্যক্ষ আব্দুল আলীম, ব্যান্ডস’র সহ-সভাপতি কফিল চৌধুরী, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সামাদ মিয়া জাকের, সাবেক সভাপতি সাহেদ আহমদ, নবীগঞ্জ উপজেলা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি জামাল হোসাইন, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সহ-সভাপতি বিলাল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, ছাতক সমিতির সভাপতি এম এ খালেক, রূপসী চাঁদপুর সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।
এই আয়োজনে ইভেন্ট কমিটির প্রধান সমন্বয়কারী ছিলেন সংগঠনের সহ-সভাপতি মানিক আহমেদ। আহ্বায়কের দায়িত্বে ছিলেন শামীম আহমেদ, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সোহেল এবং সদস্য সচিবের দায়িত্বে ছিলেন ইমতিয়াজ আহমেদ বেলাল, সদস্য ছিলেন মান্না মুনতাসির, কাজিরুল ইসলাম শিপন এবং ফয়সল আহমেদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সমিতির প্রধান উপদেষ্টা ছদরুন নুর, উপদেষ্টা ইকবাল আহমেদ মাহবুব, তোফায়েল আহমেদ চৌধুরী ও মাওলানা আবুল কাশেম এহিয়া, কমিউনিটি এক্টিভিস্ট শাহনেওয়াজ কোরেশী, মোঃ বশির মিয়া, ইকবাল হোসেন, মোঃ আলী মিলন, ইমরান আলী টিপু, গোলাম মোহিত, দিলওয়ার হোসেন, রুবেল আহমেদ, জামাল আহমেদ, নাসির আহমেদ, শাহীন কামালী, লিখন ভুইয়া, এম এ হাসনাত, আলী রাজা, হামজা কোরেশী, হাসান চৌধুরী, ফারজান চৌধুরী প্রমুখ।
বনভোজনে দিনব্যাপী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মজাদার খাওয়া-দাওয়া ছাড়াও ছিল বাংলাদেশে সুনামগঞ্জ সহ বৃহত্তর সিলেটের বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহের জন্য র‌্যাফেল ড্র’র আকর্ষণীয় পুরস্কার। প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত বনভোজন স্থলে বিভিন্ন বয়সী ছেলে-মেয়েদের জন্য ছিল খেলাধুলার আয়োজন। মহিলাদের জন্যও ছিল বিশেষ আয়োজন। সবশেষে অনুষ্ঠিত হয় বনভোজনের অন্যতম আকর্ষণ র‌্যাফেল ড্র। শেষে খেলাধুলায় অংশগ্রহণকারী এবং রাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বদরুল খান তার বক্তব্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে দেশের বন্যার্তদের পাশে দাঁড়ানের আহ্বান জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক তৌফিকুল আম্বিয়া টিপু সুনামগঞ্জবাসী সহ সকল অতিথি, সাংবাদিক এবং স্পন্সরদের ধন্যবাদ জানিয়ে বলেন, ইভেন্ট কমিটি, উপদেষ্টা এবং কার্যকরী কমিটির সহ সংশ্লিষ্ট সকলের কর্মনিষ্ঠায় আয়োজনটি পরিপূর্ণতা পায়। তিনি বলেন, সংগঠনটি দেশে ও প্রবাসে সুনামগঞ্জবাসীর কল্যাণে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ।
সভাপতি এস এম জলিল আমন্ত্রিত অতিথি সহ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের সার্বিক সহযোগিতায় আজকের এই বনভোজন সুন্দর ও সফল হয়েছে। বনভোজনে সহযোগিতাকারীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে সুনামগঞ্জবাসীর প্রিয় এই সংগঠনকে আরো এগিয়ে নিতে তিনি সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ