আলোচনায় ফের মনিকা লিউনস্কি
বিল ক্লিনটন মনিকা লিউনস্কি
ডেস্ক: মনিকা লিউনস্কিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের জীবনে এক রকম ঝড় বয়ে গেছে। এ খবর পুরনো। কিন্তু সেই কেলেঙ্কারির খবর নতুন করে আলোচনায় আসছে। এর কারণ, বিল ক্লিনটনের পুরনো কয়েকজন সহযোগী ওই সম্পর্ক নিয়ে নতুন করে খোলামেলা কথা বলেছেন। তা ধারণ করে বানানো হয়েছে একটি প্রামাণ্যচিত্র। তা দুই পর্বে আগামী ২০শে ফেব্রুয়ারি প্রচার হওয়ার কথা রয়েছে বৃটেন ও যুক্তরাষ্ট্রে। লন্ডনের দ্য ডেইলি টেলিগ্রাফকে উদ্ধৃত করে গতকাল এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এতে বলা হয়, মনিকা লিউনস্কির সঙ্গে যৌন সম্পর্কের খবরে ১৯৯৮ সালে বিল ক্লিনটনের ক্ষমতা যায় যায় অবস্থা। তারপর তাকে অভিসংশনের উদ্যোগ নেয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা পান বিল ক্লিনটন। তারপর এতদিন তা নিয়ে আর তেমন কোন রা হয়নি। কিন্তু প্রচারিতব্য ওই প্রামাণ্যচিত্রে বিল ক্লিটনের সাবেক আইন উপদেষ্টা ডিক মরিস, আইন বিশেষজ্ঞ কেন গোর্মলি, রাজনৈতিক সহায়ক বেটসি রাইট ও মারলা ক্রেইডার এবার নতুন করে সেই যৌন কেলেঙ্কারির বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। এর মধ্যে ডিক মরিস বলেছেন- একদিন বিল ক্লিনটন আমাকে বললেন, হোয়াইট হাউসে পা রাখার পর আমাকে আমার শরীরটিকে নিয়ন্ত্রণে নিতে হয়েছে। কিন্তু (তখনকার) ২৩ বছর বয়সী ইন্টার্ন মনিকা লিউনস্কির বিষয়ে আমি ভীষণ দুর্বল হয়ে পড়েছিলাম। সমস্যায় পড়ার মতো তার সঙ্গে অনেক কিছুই আমি করেছি। কেন গোর্মলি বলেছেন- তারা দু’জন প্রথম দেখা থেকেই সমস্যায় পড়ে যান। ওদিকে আরাকানসাসে গভর্নর নির্বাচনী প্রচারণার সময় ক্লিনটনের সঙ্গে দিনে বেশ কিছু নারী সাক্ষাৎ করতে আসতেন। তাদের সিরিয়াল নির্ধারণ করা অনেকটা কষ্ট হয়ে যেতো। আরাকানসাসে বিল ক্লিনটনের সঙ্গে কাজ করেছেন মারলা ক্রেইডার। তার সঙ্গেও বিল ক্লিনটনের সম্পর্ক ছিল বলে দাবি করেছেন। তিনি বলেছেন, তাকে দেখলেই নারীরা গলে যেতেন। যেন মধুতে মৌমাছি উড়ে বসা। মানবজমিন
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency