Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

বাংলাদেশে ডলারের দাম বেড়ে ১১৯ টাকা

অনলাইন ডেস্ক পঠিত: 147 বার

প্রকাশিত: August 11, 2022 | 1:33 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশের খোলাবাজারে রেকর্ড পরিমাণ দর উঠেছে ডলারের। তবুও চাহিদা অনুযায়ী ডলার মিলছে না। যেসব মানি চেঞ্জারের কাছে ডলার পাওয়া যাচ্ছে তারা প্রতি ডলার ১১৮ টাকা থেকে ১১৯ টাকা দরে বিক্রি করছেন যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বুধবার বিকালে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলোতে এই চিত্র দেখা যায়। এর আগে সোমবার সর্বোচ্চ ১১৫ টাকা দরে খোলাবাজারে ডলার বিক্রি হয়েছিল। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের কাছে পর্যাপ্ত নগদ ডলার নেই। গ্রাহকদের চাহিদা অনুযায়ী ডলার দিতে পারছেন না তারা। গ্রাহকরা তাদের কাছে এসে ফিরে যাচ্ছেন। ডলার সংকটে অধিকাংশ ব্যবসায়ীই ডলার বিক্রি করতে পারছেন না। তবে যাদের কাছে আছে তারা নিজেদের ইচ্ছামতো দামে বিক্রি করছেন।
বিদেশ ফেরত কেউ মানি এক্সচেঞ্জে এসে ডলার বিক্রি করলে কেবল সেগুলোই আবার তারা গ্রাহকের কাছে বিক্রি করছেন। তবে এজন্য ১১৮ থেকে ১১৯ টাকা দরে কিনতে হচ্ছে গ্রাহককে। মতিঝিল এলাকা ঘুরে দেখা যায়, এখানকার অধিকাংশ মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলোতে ডলার নেই। যারা ডলার কিনতে আসছে তাদেরকে ফিরিয়ে দেয়া হচ্ছে। তবে কেউ এক্সচেঞ্জগুলোতে ডলার বিক্রি করতে আসলে তারা ১১৩ টাকা থেকে ১১৪ টাকা দরে কিনে নিচ্ছেন। এক ব্যবসায়ী বলেন, সকাল থেকে আমরাই ডলার কিনতে পারি নাই, বিক্রি করবো কীভাবে।
এখন তীব্র সংকট ডলারের। তাই কাস্টমার ফিরিয়ে দিতে হচ্ছে। শাহ আলী মানি এক্সচেঞ্জের তাজাম্মল হোসেন বলেন, বাজারে এখন ডলার পাচ্ছি না। আগে প্রতিদিন দুই তিন হাজার ডলার কেনাবেচা হতো। কিন্তু এখন তা হয় না। অল্প কিছু যা ডলার আসে তা সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায়। স্ট্যান্ডার্ড মানি এক্সচেঞ্জের একজন ব্যবসায়ী বলেন, আগে কখনো ডলারের দাম এত বাড়তে দেখিনি। এখন যে যেভাবে পারছে দাম নিচ্ছে। তাও ডলার পাওয়া যাচ্ছে না। আমাদের কাছে যা ছিল তা ১১৬ টাকায় বিক্রি করেছি। এখন ডলার নেই। মাসুম নামের একজন ব্যবসায়ী বলেন, আমাদের কাছে অনেকে ডলার বিক্রি করতে আসছে কিন্তু তাদের পাসপোর্ট না থাকায় আমরা কিনছি না। ডলারের দাম জানতে চাইলে তিনি বলেন, ডলার নাই। রেট দিতে পারবো না। ডলার থাকলে দিতে পারতাম। জানা গেছে, খোলাবাজার ছাড়াও বাণিজ্যিক ব্যাংকগু?লো?তে ডলারের সংকট রয়েছে। সেখানে ১০৮ থে?কে ১১০ টাকার উপরে নগদে ডলার বি?ক্রি হচ্ছে। এদিকে ডলার কারসাজির অভিযোগে গত সোমবার দে?শি-বি?দে?শি ৬টি ব্যাংকের ট্রেজারি বিভা?গের প্রধানকে অপসারণ কর?তে নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। খোলাবাজারে ডলারের দাম নিয়ন্ত্রণে আনতে রাজধানীর বিভিন্ন মানি চেঞ্জারে অভিযান চালাচ্ছে বাংলাদেশ ব্যাংক। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যদের সঙ্গে নিয়ে এ পরিদর্শন কার্যক্রম চালায় কেন্দ্রীয় ব্যাংক। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ