নিউইয়র্কে বাংলাবাজার জামে মসজিদের উইকেন্ড প্রোগ্রাম সমাপনী উৎসব, পুরস্কার বিতরণ (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাবাজার জামে মসজিদের উইকেন্ড প্রোগ্রাম সমাপনী উৎসব এবং দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র কুরআন শিক্ষা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ গত ১৪ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে মসজিদের উইকেন্ড প্রোগ্রামে অংশগ্রহনকারী শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
বাংলাবাজার জামে মসজিদের সহ সভাপতি মো. আহসান রাসুল নাসিরের সভাপতিত্বে এবং মসজিদের খতিব ও দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়ার পরিচালনায় এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিংগেরকাচ আলীয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা এ কে এম আবদুন নুর, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোসাদ্দিক সাজু, কমিটির কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু সাঈদ, কার্যকরী সদস্য শামিম উদ্দিন, সোহেল চৌধুরী, আজিজুল ইসলাম ও আক্তার খান রাজু প্রমুখ। অনুষ্ঠানে মসজিদের উইকেন্ড প্রোগ্রাম ও দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র ছাত্র-শিক্ষক, অভিভাবক সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
এসময় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য দেন শিক্ষক ও কমিটি নের্তৃবৃন্দ। তারা বলেন, সন্তানদের ইসলামী শিক্ষার মাধ্যমে আদর্শ জীবন যাপনে অভ্যস্ত করে তুলতে হবে। এলক্ষেই তারা কাজ করে যাচ্ছেন। এজন্য শিক্ষক-অভিভাবক সকলকে একযোগে কাজ করে যেতে হবে।
উপস্থিত অভিভাবকবৃন্দ চার মাস ব্যাপী এই উইকেন্ড প্রোগ্রামে দ্বীনি শিক্ষায় তাদের সন্তানদের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করার জন্য দায়িত্বশীলদের ধন্যবাদ জানান।
বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিনের আত্মার মাগফেরাত সহ বিশ্ব মানবতার শান্তি কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে কর্তৃপক্ষ জানান, প্রতি শনি ও রোববার মসজিদে ছাত্র-ছাত্রীদের কোরআন শিক্ষার ক্লাশ এবং দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসার নিয়মিত ক্লাস যথারীতি চলবে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল