এবার ওয়াশিংটনে বৈধতা পেল সমকামী বিয়ে,এ নিয়ে যুক্তরাষ্ট্রের মোট ৮টি অঙ্গরাজ্যে সমকামী বিয়েকে বৈধতা দেয়া হল

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের গভর্নর ক্রিস্টিন গ্রেগরি সমকামী বিয়ের পক্ষে উত্থাপিত প্রস্তাবে স্বাক্ষর করেছেন। আগামী ৭ই জুন থেকে আইনটি কার্যকর হবে। এর ফলে সেখানে সমলিঙ্গের বিয়ে আয়োজনে আর কোন বাধা থাকলো না। গত সপ্তাহে ফেডারেল আদালতের এক রায়ে ক্যালিফোর্নিয়ায় সমলিঙ্গের বিয়েকে নিষিদ্ধ করার বিষয়টি অসাংবিধানিক বলে ঘোষণা দেয়া হয়েছিল। এদিকে বিরোধীরা এরই মধ্যে ওয়াশিংটনের নতুন এ আইনের বিরুদ্ধে বৈধ লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এজন্য তারা প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছেন। এদিকে এ নিয়ে যুক্তরাষ্ট্রের মোট ৮টি অঙ্গরাজ্যে সমকামী বিয়েকে বৈধ হিসেবে ঘোষণা দেয়া হল। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








