Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে ব্যান্ডস’র নির্বাচনী সভায় স্টেট সিনেটর গুস্তাভো রিভেরাকে নির্বাচিত করার আহ্বান (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 185 বার

প্রকাশিত: August 21, 2022 | 11:51 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে স্টেট সিনেটর গুস্তাভো রিভেরার নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ আগস্ট শনিবার বাংলাদেশী-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি-ব্যান্ডস’র উদ্যোগে ব্রঙ্কসের মরিস পার্ক এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। আসন্ন ডেমোক্রেটিক প্রাইমারী নির্বাচনে স্টেট সিনেটর গুস্তাভো রিভেরাকে নির্বাচিত করার আহ্বান জানান হয়েছে। আগামী ২৩ আগস্ট ডেমোক্রেটিক প্রাইমারী নির্বাচন অনুষ্ঠিত হবে।
ব্যান্ডস-এর সভাপতি সোলায়মান আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শামীম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন নিউইয়র্কের ইতিহাসে প্রথম ভারতীয়-আমেরিকান নাসাউ কাউন্টির ৬ তম জেলা থেকে নির্বাটিত স্টেট সিনেটর কেভিন থমাস।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্যান্ডস-এর সহ সভাপতি ও মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন ও ব্যান্ডস-এর সহ সভাপতি কফিল চৌধুরী, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের উপদেষ্টা আব্দুর রব দলা মিয়া, সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়া, কমিউনিটি এক্টিভিস্ট জকি উদ্দিন চৌধুরী, শ্যামল কান্তি চন্দ, আমান মিয়া প্রমুখ।
সভায় বক্তারা ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সিনেটর গুস্তাভো রিভেরার সহযোগিতা কামনা করা হয়। কমিউনিটির বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করে তিনি এ সভা আয়োজনের জন্য সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ