মার্কিন সিনেটর এডওয়ার্ড এম.কেনেডির সেই বটগাছ
বিশ্ববিদ্যালয় রিপোর্টার: গ্রীষ্মের রুক্ষতা থেকে রক্ষা পেতে একটু শান্তির আশায় ওই যে গাছটি দাঁড়িয়ে আছে তার নিচে যাওয়া। রোদের কবল ও গরমের মধ্যে একটু শান্তি খোঁজা। ৪০টি বছর ধরেই শান্তির পরম জাল পেতেছে গাছটি। সেই বটগাছ। কেনেডির সেই বটগাছ। এই বটগাছটি যিনি রোপণ করেছিলেন তিনিও অসহায় বাঙালির পাশে ১৯৭১ সালে দাঁড়িয়েছিলেন। তিনি মার্কিন সিনেটর এডওয়ার্ড এম. কেনেডি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনের রাস্তা দিয়ে পূর্বদিকে যেতে অপরাজেয় বাংলার পাশেই দাঁড়িয়ে আছে সেই বটগাছ। যেখানে প্রতিদিনই অসংখ্য ছাত্র-ছাত্রী বসে আড্ডা দেন। গরমের দিন বটগাছটির নিচে ভিড় থাকে সর্বদা। গতকাল গিয়ে দেখা যায়, অসংখ্য মানুষ বসে আড্ডা দিচ্ছেন। এই বট গাছটির রয়েছে দীর্ঘ ইতিহাস। ১৯৭২ সালে মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডি ঐতিহাসিক এক সফর করেন বাংলাদেশে। ওইসময় তিনি কলা ভবনের সামনে একটি বটগাছের চারা রোপণ করেন। সেটি আজ বিশাল বটগাছে রূপ নিয়েছে। মার্কিন সিনেটর কেনেডির বাংলাদেশে আগমনের ৪০ বছর পূর্তি উদযাপন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমর্থন দানকারী এ মার্কিন রাজনীতিকের প্রতি শ্রদ্ধা জানাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে অবস্থান নেন সিনেটর এডওয়ার্ড এম কেনেডি। বাংলাদেশের প্রতি তার মমত্ব ও শ্রদ্ধাবোধ প্রশংসনীয়। স্বাধীনতার পরের বছর ১৯৭২ সালে তিনি বাংলাদেশে আসেন। বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বট গাছের চারা রোপণ করেন তিনি। সেই চারা আজ মহীরুহে পরিণত হয়েছে। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কও উত্তরোত্তর সুদৃঢ় হচ্ছে। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করলেও ডেমোক্রেট দলীয় তখনকার সিনেটর এডওয়ার্ড এম কেনেডি বাংলাদেশের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছিলেন। নয় মাস মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানিদের পরিচালিত হত্যাযজ্ঞের প্রতি ঘৃণা জানান এবং ভারতের পশ্চিমবঙ্গে শরণার্থী শিবির পরিদর্শন করেন তিনি। স্বাধীনতার পর ১৯৭২ সালে যেসব আন্তর্জাতিক নেতা প্রথম দিকে বাংলাদেশ সফর করেন কেনেডি ছিলেন তাদের মধ্যে অন্যতম। ১৯৭১ সালে এডওয়ার্ড কেনেডি ভারতের পশ্চিমবঙ্গে শরণার্থী শিবির পরিদর্শন করে সিনেট জুডিশিয়াল কমিটিতে প্রতিবেদন পেশ করেন। সেখানে ‘ক্রাইসিস ইন সাউথ এশিয়া’ শীর্ষক প্রতিবেদনে শরণার্থী পরিস্থিতিকে তিনি আধুনিক সময়ে মানবতার সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে অভিহিত করেন। ২০০৯ সালের আগস্টে কেনেডি ৭৭ বছর বয়সে মৃত্যু বরণ করেন। বটগাছের ঐতিহাসিকতা বর্ণনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আহমদ কবির (এলপিআর) বলেন, কলাভবন ঢাকা মেডিকেলের পাশে থাকার সময় ছাত্রদের আন্দোলন কার্যক্রম পরিচালিত হতো আমতলায়। পরবর্তীতে কলাভবন স্থানান্তরিত হওয়ার পর বটতলায় শিক্ষার্থীদের আন্দোলন কার্যক্রম পরিচালিত হয়। এটি রাজনৈতিক কেন্দ্র হিসেবেই পরিচিতি পেয়ে যায়। এই বটতলায় থেকেই ছাত্ররা আন্দোলন সংগ্রাম ঘোষণা করেন। এই বটগাছটি পাকিস্তানি বাহিনীর চক্ষুশূলে পরিণত হয়। অধ্যাপক কবির বলেন, ১৯৭১ সালের শুরুর দিকে পাকিস্তানি বাহিনী বটগাছটি উড়িয়ে দেয়। পরবর্তীতে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে দেশ স্বাধীন হয়। ১৯৭২ সালে এডওয়ার্ড এম কেনেডি বাংলাদেশে সফর করেন। তখন তিনি বটগাছের চারাটি রোপণ করেন। আজ সেটি বিশাল গাছে পরিণত হয়েছে। অধ্যাপক কবির বলেন, স্বাধীনতার পূর্বে বটগাছটিকে কেন্দ্র করেই ছাত্ররা আন্দোলন সংগ্রাম করতো। স্বাধীনতার পরও ছাত্ররা বিভিন্ন দাবিতে বটতলায় একত্রিত হয়। তারা আন্দোলন সংগ্রাম ঘোষণা করে। নানা কারণেই বটগাছটি ঐতিহাসিক রূপ পেয়েছে। এডওয়ার্ড এম কেনেডির স্মরণে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠানের আয়োজন করে ঢাবি কর্তৃপক্ষ। সেখানে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও. ব্লেক বক্তব্য রাখেন। এছাড়া বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনাসহ অন্যারা বক্তব্য রাখেন। ঢাকা বিশ্বদ্যিালয়ের প্রো-ভিসি অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, সিনেটর কেনেডি আমাদের অকৃত্রিম বন্ধু। তিনি স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি ঐতিহাসিক এক সফর করেন। কলা ভবনের সামনে তিনি একটি বটগাছের চারা রোপণ করেন। সেই চারাটি আজ বিশাল গাছে পরিণত হয়েছে। মানবজমিন
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests