ভ্যালেন্টাইন’স ডে, সঙ্গিনীর পেছনে হাত খুলে খরচের পরামর্শ ওবামার
ডেস্ক: বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে মার্কিন পুরুষদের জন্য একটি বিশেষ বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার একটি টেলিভিশন অনুষ্ঠানে তিনি সতর্ক করে বলেছেন, ভ্যালেটাইনস ডের কথা ভুলে যাবেন না। উল্লেখ্য, ভৌগলিক অবস্থানের কারণে গতকাল যুক্তরাষ্ট্রে ছিল ভ্যালেনাইটসন যে বা ১৪ই ফেব্রুয়ারি। ১৯ বছরের সংসার জীবনে মিশেলের সঙ্গে তার দাম্পত্য সম্পর্কে তিনি এরকম বিশেষ দিন মনে রাখতে ও পরিকল্পনা করতে নিজেও প্রয়োজনে রিমাইন্ডারের সহায়তা নিয়েছেন। ভালবাসা প্রকাশে এ ধরনের পথ অনুসরণ করতে তিনি মার্কিন পুরুষদের প্রতিও আহ্বান জানান। তিনি পুরুষদের তাদের সঙ্গিনীদের পেছনে হাত খুলে খরচ করার পরামর্শ দিয়েছেন। ওবামা বলেন, একথা আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি। তবে বিশেষ এই দিনটিতে বিশেষ সতর্কতা অবলম্বন করে থাকেন পুরুষরা। খুব সাবধানে খরচ করেন।
অথচ খোদ মার্কিন মুলুকের প্রেসিডেন্টও তার স্ত্রীর প্রতি তার বিশেষ দায়িত্বের কথা ভুলে যাননি। তিনি স্থানীয় সময় দুপুর ২টা ৩৯ মিনিটে স্ত্রী মিশেল ওবামাকে ভ্যালেন্টাইন’স ডে’র সম্ভাষণ জানিয়ে টুইটারে একটি বার্তা পোস্ট করেন। বিভিন্ন পরিকল্পনা যে নিয়েছিলেন স্ত্রীকে সন্তুষ্ট করতে তাতে কোন সন্দেহ নেই। তবে মিশেলকে খুশি করতে ঠিক কত বড় আয়োজন ছিল সে সম্পর্কে কিছু জানালেন না। অবশ্য তিনি বলেছেন, আমার স্ত্রীকে নিয়ে আমি রাতের খাবার খেতে যাবো। ওবামা দম্পতি মঙ্গলবার ভার্জিনিয়ার ভারমিলিয়ন রেস্টুরেন্টে তাদের নৈশভোজ সেরেছেন। বাকি পুরুষরাও এ ধরনের পরিকল্পনা করতে পারেন বলে পরামর্শ দেন মার্কিন প্রেসিডেন্ট। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। মানবজমিন
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency