Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

হরমুজ প্রণালী পাড়ি দিয়ে মার্কিন যুদ্ধজাহাজ পারস্য উপসাগরে

অনলাইন ডেস্ক পঠিত: 169 বার

প্রকাশিত: February 16, 2012 | 1:05 PM

 ডেস্ক: কোন বাধা ছাড়াই উত্তেজনাপূর্ণ হরমুজ প্রণালী পার হয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কন। ইরানের হুঁশিয়ারি সত্ত্বেও এটি মঙ্গলবার ওই প্রণালী অতিক্রম করে। তবে এ সময় তাকে প্রহরা দেয় দ্রুতগতির যুদ্ধজাহাজ ডেস্ট্রয়ার কেপ সেন্ট জর্জ। এর আগে মার্কিন যুদ্ধজাহাজ জন সি স্টেনিসকে পারস্য উপসাগরে না ফিরতে হুঁশিয়ার করেছিল ইরান। তার প্রায় এক মাস পর আব্রাহাম লিঙ্কন ওই প্রণালী পার হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। পশ্চিমা দেশগুলো ইরানের তেল রপ্তানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করলে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ার হুমকি দেয় ইরান। সমুদ্রপথে রপ্তানি হওয়ার বিশ্বের মোট তেলের বেশির ভাগ এই প্রণালী দিয়েই বিভিন্ন দেশে যায়। বাহরাইনভিত্তিক যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন হরমুজ প্রণালী অতিক্রম করার সময় একে অনুসরণ করছিল একই বহরের দ্রুতগতির যুদ্ধজাহাজ ডেস্ট্রয়ার কেপ সেন্ট জর্জ। আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজের আক্রমণকারী বাহিনীর প্রধান এডমিরাল ট্রয় শুমেকার বলেন- ইরানের বাগাড়ম্বর শুনলে মনে হবে এখানে খুবই উত্তেজনা বিরাজ করছে। প্রণালীটি অতিক্রম করার সময় এ বিষয়ে আমরা সতর্ক ছিলাম। আমরা আমাদের নিয়মিত কাজের অংশ হিসেবেই এখানে আসি। আমাদের লক্ষ্য পেশাদারিত্ব বজায় রাখা ও আমাদের সূচি ঠিক রাখা। বিতর্কিত পরমাণু প্রকল্প নিয়ে ইরানের সঙ্গে পশ্চিমা দেশগুলোর তীব্র বিরোধ চলছে। পরমাণু প্রকল্পের লক্ষ্য বিদ্যুৎ উৎপাদন বলে দাবি করছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো ইরানি তেল সম্পর্কিত লেনদেনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী ১লা জুলাই থেকে ইইউ’র নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর হলে ইরানের তেল রপ্তানি মারাত্মক বাধাগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV